সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা। এ সময় চলে যান ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠান হয়।
শপথ পড়ালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সেখান থেকে চলে যান। সেখান থেকে চলে যান ঢাকা–৬ আসনের বিএনপির নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন।
তারা বেরিয়ে যাওয়ার পর জামায়াতের ৬৮ জন সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন এবং শপথপত্রে নিজ আসন উল্লেখ করে সই করেন।
পৌঁছাতে দেরি হওয়ায় জামায়াত ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।
এর আগে বেলা পৌনে ১১টার দিকে সংসদ ভবনের শপথ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।
আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।
এইচএ