এইমাত্র
  • গৌরনদীতে শহীদ মিনারে ফুল দিয়ে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের অভিযোগ
  • বরগুনায় জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল
  • মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহন মন্ত্রী
  • কুষ্টিয়ায় সিএনজি অটোরিকশা–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময়
  • কিশোরগঞ্জে বাস–সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৪, সড়ক অবরোধ
  • ধর্মীয়-সামাজিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • মেঘনায় ইজারার আড়ালে ফুটপাত বাণিজ্য, অপসারণে প্রশ্নের মুখে প্রশাসন
  • চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
  • পিরোজপুরে ভাষা শহীদদের প্রতি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মন্ত্রিসভায় ডাক পেয়েছেন কিশোরগঞ্জের শরিফুল আলম

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম

    মন্ত্রিসভায় ডাক পেয়েছেন কিশোরগঞ্জের শরিফুল আলম

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম

    বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম।


    মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শরিফুল আলম তার ফেসবুক ওয়ালে ‘আলহামদুলিল্লাহ, প্রতিমন্ত্রী’ শিরোনামে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। দলীয় সূত্রও তথ্যটির সত্যতা নিশ্চিত করেছে।


    মঙ্গলবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ সংসদ প্লাজায় অনুষ্ঠিত হয়। সেখানে সংসদ সদস্য হিসেবে শপথ নেন মো. শরিফুল আলম। পরে তিনি মন্ত্রিপরিষদে শপথ নেওয়ার আমন্ত্রণ পাওয়ার কথা জানান।


    এদিকে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের নির্বাচিত বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, শরিফুল আলমকে শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে।


    জানা যায়, কিশোরগঞ্জ-৬ আসনটি একটি ভিআইপি আসন হিসেবে পরিচিত। সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান রাষ্ট্রপতি হওয়ার আগে স্বাধীনতার পর থেকে ২০০৯ সাল পর্যন্ত ছয়বার এ আসনে নির্বাচিত হন। তাঁর ছেলে নাজমুল হাসান পাপন উপনির্বাচনসহ ২০২৪ সাল পর্যন্ত চারবার এ আসনে নির্বাচিত হন। এর আগে মো. শরিফুল আলম একাধিকবার এ আসনে নির্বাচন করে পরাজিত হন। তবে এবার তিনি দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়ে ইতিহাস গড়েছেন।


    তিনি প্রায় ৩০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। গত ১৫ বছরে বিগত সরকারের সময় তিনি জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েও দলীয় কর্মকাণ্ড ও নেতাকর্মীদের পাশে ছিলেন বলে দলীয় সূত্র জানিয়েছে।


    শরিফুল আলম বিএনপির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…