এইমাত্র
  • গৌরনদীতে শহীদ মিনারে ফুল দিয়ে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের অভিযোগ
  • বরগুনায় জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল
  • মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহন মন্ত্রী
  • কুষ্টিয়ায় সিএনজি অটোরিকশা–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময়
  • কিশোরগঞ্জে বাস–সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৪, সড়ক অবরোধ
  • ধর্মীয়-সামাজিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • মেঘনায় ইজারার আড়ালে ফুটপাত বাণিজ্য, অপসারণে প্রশ্নের মুখে প্রশাসন
  • চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
  • পিরোজপুরে ভাষা শহীদদের প্রতি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বেনাপোল বন্দর দিয়ে ২১০০ মেট্রিক টন চাল আমদানি

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৭ পিএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৭ পিএম

    বেনাপোল বন্দর দিয়ে ২১০০ মেট্রিক টন চাল আমদানি

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৭ পিএম

    দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ছয় কার্যদিবসে ১৫টি চালানে ৫৮টি ট্রাকে ২ হাজার ১০০ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানি করা হয়েছে।


    সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ভারত থেকে আমদানি করা চালের একটি চালানের তিনটি ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। ২৭ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারির মধ্যে ছয় কার্যদিবসে এসব চাল আমদানি হয়েছে।


    চালের আমদানিকারক প্রতিষ্ঠান দুটি হলো—মেসার্স হাজী মুসা করিম অ্যান্ড সন্স এবং মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ। দেশের বাজারে চালের দাম সহনীয় রাখতে সরকার শুল্কমুক্ত সুবিধায় এসব চাল আমদানির অনুমতি দিয়েছে। কাস্টমস থেকে দ্রুত ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে।


    বন্দর সূত্র জানায়, গত বছরের আগস্ট থেকে নভেম্বর—এই তিন মাসে বেনাপোল বন্দর দিয়ে ৬ হাজার ১২৮ মেট্রিক টন চাল আমদানি হয়েছিল। চলতি বছরের ১৮ জানুয়ারি সরকার ২৩২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে দুই লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেয়। যার সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ৩ মার্চ পর্যন্ত। এ সময়ের মধ্যে আমদানি করা চাল বাজারজাত করতে হবে।


    আমদানি করা প্রতি কেজি চালের সব খরচ মিলিয়ে দাম পড়ছে প্রায় ৫০ টাকা।


    বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ছয় দিনে ৫৮টি ট্রাকে ২ হাজার ১০০ মেট্রিক টন নন-বাসমতি মোটা চাল আমদানি হয়েছে। এসব চাল দ্রুত খালাসের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…