রাজবাড়ীতে পূর্বশত্রতার জেরে এক যুবকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের বিনোদপুর এলাকায় এঘটনা ঘটে বলে জানায় রাজবাড়ী থানার ওসি(তদন্ত) আবু রাসেল।
নিহত ওই যুবকের নাম জাহিদ ফকির (৩০)। সে রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকায় মাহাতাব ফকিরের ছেলে।
নিহতের বড় ভাই মামুন ফকির জানায়, সকাল থেকে জাহিদ ফকির বাড়িতেই ছিলো। দুপুরের দিকে বাড়ির পাশে স্কুল মাঠে যায় সে। সে সময় অজ্ঞাত ৪ থেকে ৫ যুবক তাকে এলো পাথারি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। চিৎকার শুনে বাড়ির লোকজন জাহিদকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রাজবাড়ী থানার ওসি(তদন্ত) আবু রাসেল বলেন, খবর পেয়ে রাজবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের প্রাথমিক ধারণা পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড। এঘটনায় জড়িতদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে।
এসআর