এইমাত্র
  • গৌরনদীতে শহীদ মিনারে ফুল দিয়ে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের অভিযোগ
  • বরগুনায় জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল
  • মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহন মন্ত্রী
  • কুষ্টিয়ায় সিএনজি অটোরিকশা–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময়
  • কিশোরগঞ্জে বাস–সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৪, সড়ক অবরোধ
  • ধর্মীয়-সামাজিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • মেঘনায় ইজারার আড়ালে ফুটপাত বাণিজ্য, অপসারণে প্রশ্নের মুখে প্রশাসন
  • চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
  • পিরোজপুরে ভাষা শহীদদের প্রতি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন মন্ত্রিসভার সদস্যরা, সচিবালয়ে প্রথম অফিস করবেন প্রধানমন্ত্রী

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৫ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৫ এএম

    স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন মন্ত্রিসভার সদস্যরা, সচিবালয়ে প্রথম অফিস করবেন প্রধানমন্ত্রী

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৫ এএম

    মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যরা যাবেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তারা সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন।


    প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি কবর জিয়ারত করবেন।

     

    এর আগে মঙ্গলবার শপথের মাধ্যমে সরকার গঠনের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশে একাদশ প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। দেশ পরিচালনার প্রথম দিন বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন তিনি। সেখানে মধ্যাহ্নভোজ ও বিকেলে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে।


    নতুন সরকারের শপথের পর এটিই হবে প্রথম মন্ত্রিসভার বৈঠক। পরে সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।


    মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা বলেন, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম কর্মদিবসে সচিবদের সঙ্গে বৈঠক করে তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারেন।


    প্রসঙ্গত, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। মঙ্গলবার শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি নতুন সরকার গঠন করে যেখানে তারেক রহমান প্রধানমন্ত্রী হন। মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…