এইমাত্র
  • গৌরনদীতে শহীদ মিনারে ফুল দিয়ে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের অভিযোগ
  • বরগুনায় জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল
  • মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহন মন্ত্রী
  • কুষ্টিয়ায় সিএনজি অটোরিকশা–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময়
  • কিশোরগঞ্জে বাস–সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৪, সড়ক অবরোধ
  • ধর্মীয়-সামাজিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • মেঘনায় ইজারার আড়ালে ফুটপাত বাণিজ্য, অপসারণে প্রশ্নের মুখে প্রশাসন
  • চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
  • পিরোজপুরে ভাষা শহীদদের প্রতি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে বুধবার থেকে রোজা

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯ এএম
    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯ এএম

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে বুধবার থেকে রোজা

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯ এএম

    সৌদি আরব-এ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) দেশটিতে প্রথম রোজা পালন করা হবে। এরই ধারাবাহিকতায় চাঁদপুরের প্রায় অর্ধশত গ্রামের মুসলমানরা সৌদির সঙ্গে মিল রেখে একই দিন থেকে রোজা পালনের প্রস্তুতি নিয়েছেন।


    এদিকে রোজা শুরুর লক্ষ্যে এসব গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজ আদায়ের প্রস্তুতি নিয়েছেন।


    বিষয়টি নিশ্চিত করেছেন সাদ্রা দরবার শরীফ-এর পীরজাদা পীর মাওলানা মুফতি আরিফ চৌধুরী। 


    তিনি জানান, হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর ও বাসারা; ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা ও গোবিন্দপুর; মতলব উপজেলার দশানী, মোহনপুর ও পাঁচানীসহ কচুয়া ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দারা বুধবার থেকে রোজা পালন করবেন।


    পীরজাদা মাওলানা আরিফ চৌধুরী আরও জানান, আগাম রোজা ও দুই ঈদ পালনের প্রবর্তক মাওলানা ইসহাক (রহ.)। ১৯৩২ সাল থেকে সাদ্রা দরবার শরীফের পীর সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু করেন।



    তিনি বলেন, “পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে তার ভিত্তিতেই আমরা রোজা ও ঈদ পালন করি। সৌদি আরবে চাঁদ দেখার খবর নিশ্চিত হওয়ার পরই আমরা তারাবি ও রোজা পালনের সিদ্ধান্ত নিয়েছি।


    এবি 

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…