এইমাত্র
  • গৌরনদীতে শহীদ মিনারে ফুল দিয়ে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের অভিযোগ
  • বরগুনায় জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল
  • মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহন মন্ত্রী
  • কুষ্টিয়ায় সিএনজি অটোরিকশা–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময়
  • কিশোরগঞ্জে বাস–সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৪, সড়ক অবরোধ
  • ধর্মীয়-সামাজিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • মেঘনায় ইজারার আড়ালে ফুটপাত বাণিজ্য, অপসারণে প্রশ্নের মুখে প্রশাসন
  • চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
  • পিরোজপুরে ভাষা শহীদদের প্রতি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    টেকনাফ সাগর উপকূলে ভেসে আসা দুই তরুণ-তরুণীর মৃতদেহ উদ্ধার

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ পিএম
    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ পিএম

    টেকনাফ সাগর উপকূলে ভেসে আসা দুই তরুণ-তরুণীর মৃতদেহ উদ্ধার

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ পিএম




    কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন সমুদ্র সৈকত উপকুলে জোয়ারের পানিতে বেশে আসা দুই তরুণ-তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।



    বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে স্থানীয় জেলেরা সমুদ্র সৈকতের ফিশিং ঘাট এলাকায় পৃথক ভাবে দুটি মৃতদেহ পড়ে থাকতে দেখে। বিষয়টি থানায় অবিহিত করলে। এরপর পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দুটি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।



    স্থানীয়দের কাছ থেকে তথ্য নিয়ে আরো জানা যায়, টেকনাফ সদর ইউনিয়নের অন্তর্গত উত্তর লম্বরী ফিশিং ঘাটে এলাকার জেলেরা সকালে ঘাঁটে গিয়ে দেখতে পায় জোয়ারের পানিতে বেশে আসা দুটি মৃতদেহ পড়ে আছে। কাছে গিয়ে দেখতে পায় একজন নারী ও একজন পুরুষ।




    তাদের বয়স ২০/২৫ হবে। মৃত নারী বস্ত্রহীন ছিল, আর পুরুষটির পরনে প্যান্ট ও জ্যাকেট ছিল। মৃত নারীর হাত বাঁধা ছিল তার শরীরে বেশ কয়েকটি ক্ষতচিহ্ন রয়েছে বলেও জানান তারা।



    এ বিষয়ে জানতে চাইলে,টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সাইফুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ গুলো উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার প্রক্রিয়া চলছে। তবে দুটি মৃতদেহের পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…