এইমাত্র
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজারবাইজানে হামলার দাবি অস্বীকার ইরানের
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    নাফ নদী থেকে পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৩ পিএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৩ পিএম

    নাফ নদী থেকে পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৩ পিএম


    কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে আবারও পাঁচ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। 


    মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।


    ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন, টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার মৃত সৈয়দ আলমের ছেলে শাহ আলম (২০), মৃত নজু মিয়ার ছেলে আবুল হোসেন, মৃত মকবুল আহমেদের ছেলে মো. আব্বাস (৪০), আব্দুল মজিদের ছেলে আব্দুল সাহেদ (১৮) এবং মৃত মো. হোসেনের ছেলে মো. ইউনুস (৪০)।


    ট্রলারের মালিক শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ উল্লাহ বলেন, সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার পর তার মালিকানাধীন ট্রলারটি পাঁচ জেলেসহ নৌঘাটে ফিরছিল। নাইক্ষ্যংদিয়া এলাকায় পৌঁছে রাত হয়ে গেলে তারা ট্রলার নোঙর করে অবস্থান নেন। কিছুক্ষণ পর স্পিডবোটে এসে আরাকান আর্মির সদস্যরা ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যায়। এ ঘটনায় জেলেদের পরিবারে উদ্বেগ দেখা দিয়েছে।


    চট্টগ্রাম জোনের কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার আকিব গণমাধ্যমে বলেন, পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তারা জেনেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং বিজিবির সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। জেলেদের দ্রুত ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।


    উল্লেখ্য, এর আগে বিভিন্ন সময়ে নাফ নদী ও বঙ্গোপসাগর এলাকা থেকে ধরে নিয়ে গিয়ে দুই শতাধিক বাংলাদেশি জেলেকে জিম্মি করে রেখেছিল আরাকান আর্মি। সীমান্তে উত্তেজনা ও দফায় দফায় পতাকা বৈঠকের পর গত দুই দিন আগে ৭৩ জন জেলেকে ফেরত আনে বিজিবি। তবে নতুন করে আবারও জেলে আটকের ঘটনায় উপকূলজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…