এইমাত্র
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজারবাইজানে হামলার দাবি অস্বীকার ইরানের
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    জাতীয়

    স্মৃতিসৌধের বাগানে পারিজাত ফুলগাছ রোপণ প্রধানমন্ত্রী তারেক রহমানের

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৬ পিএম

    স্মৃতিসৌধের বাগানে পারিজাত ফুলগাছ রোপণ প্রধানমন্ত্রী তারেক রহমানের

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৬ পিএম
    ছবি: সংগৃহীত

    ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধের বাগানে পারিজাত ফুলগাছ রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।

    এরপর নতুন প্রধানমন্ত্রী সেখানকার পরিদর্শন বইয়ে সইয়ের পাশাপাশি বৃক্ষরোপণ করেন।

    এ সময় তিনি ’পারিজাত’ প্রজাতির একটি ফুলগাছ রোপন করেন।

    জাতীয় স্মৃতিসৌধের মূল সৌধের পূর্ব দিকে বাগান রয়েছে। আগত মান্যগণ্যদের স্মৃতি স্মারক হিসেবে বাগানে গাছ রোপন করা হয়। অতিথিরা নিজ হাতে গাছ রোপন করে থাকেন।

    এর আগে শেখ হাসিনা, হুসেইন মুহম্মদ এরশাদসহ বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরাও গাছ রোপন করেছেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর বাগানে গাছ রোপন করেছেন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…