এইমাত্র
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজারবাইজানে হামলার দাবি অস্বীকার ইরানের
  • গোটা মধ্যপ্রাচ্য রণক্ষেত্র, কোন দেশে কত নিহত
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    মিঠামইনে ইয়াবাসহ আ.লীগ নেতার ছেলে আটক

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৫ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৫ পিএম

    মিঠামইনে ইয়াবাসহ আ.লীগ নেতার ছেলে আটক

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৫ পিএম

    কিশোরগঞ্জের মিঠামইনে ইয়াবাসহ মুসাব্বির (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ছেলে বলে জানা গেছে।


    পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার গোপদিঘী ইউনিয়নের শাইলদিঘা গ্রামের পূর্বের বাড়িতে নিজ ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সাত পিস ইয়াবা উদ্ধার করা হয়।


    আটক মুসাব্বির গোপদিঘী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামানের ছেলে এবং ছাত্রলীগ কর্মী।


    মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মুসাব্বিরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান ওসি।


    বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।


    স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মাদক কারবারি হিসেবে মুসাব্বিরের পরিচিতি রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তার দৌরাত্ম্যে তারা অতিষ্ঠ ছিলেন। পুলিশের অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।


    পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ধারাবাহিকভাবে চলবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…