এইমাত্র
  • গৌরনদীতে শহীদ মিনারে ফুল দিয়ে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের অভিযোগ
  • বরগুনায় জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল
  • মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহন মন্ত্রী
  • কুষ্টিয়ায় সিএনজি অটোরিকশা–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময়
  • কিশোরগঞ্জে বাস–সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৪, সড়ক অবরোধ
  • ধর্মীয়-সামাজিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • মেঘনায় ইজারার আড়ালে ফুটপাত বাণিজ্য, অপসারণে প্রশ্নের মুখে প্রশাসন
  • চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
  • পিরোজপুরে ভাষা শহীদদের প্রতি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সখীপুরে নাতির বিরুদ্ধে নানিকে হত্যার অভিযোগ

    আমিনুল ইসলাম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২১ পিএম
    আমিনুল ইসলাম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২১ পিএম

    সখীপুরে নাতির বিরুদ্ধে নানিকে হত্যার অভিযোগ

    আমিনুল ইসলাম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২১ পিএম

    টাঙ্গাইলের সখীপুরে নাতির বঁটির আঘাতে নানি বেদেনা সুন্দরির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। 

    মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কালিদাস পানাউল্লাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে খুনের ঘটনায় জড়িত নাতি নয়ন চন্দ্র কোচকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সখীপুর থানায় মৃতের স্বামী পরেশ চন্দ্র কোচ বাদী হয়ে নাতিকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।

    নয়ন বেদেনা সুন্দরির মেয়ে জল্পনা কোচ এবং শ্যামল কোচের ছেলে। তারা গাজীপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেদেনা সুন্দরির নাতি নয়ন গত মঙ্গলবার রাতে নানির বাড়িতে বেড়াতে যান। রাত সাড়ে আটটার দিকে কথা-কাটাকাটির একপর্যায়ে বঁটি দিয়ে নানি বেদেনাকে কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    অন্য নাতিদের চেয়ে তাকে আদর-স্নেহ ও কম ভালোবাসা এবং টাকা-পয়সা না দেওয়ার অভিযোগে নানিকে হত্যা করা হয়েছে বলে পুলিশকে জানিয়েছে নয়ন।

    স্থানীয় ইউপি সদস্য শহীদুল ইসলাম বলেন, ‘ছোটবেলা থেকেই মাঝেমধ্যে নয়ন নানির বাড়িতে থাকে। ছেলেটি নেশা করে বলে এলাকাবাসীর ধারণা। নেশার টাকার জন্য এমন ঘটনা নয়ন করেছে বলে সবাই মনে করছে।

    সখীপুর থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি হেলাল উদ্দিন বলেন, ‘বেদেনা সুন্দরি হত্যার ঘটনায় নাতি নয়ন চন্দ্র কোচকে গ্রেপ্তার করা হয়েছে।’

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…