এইমাত্র
  • গৌরনদীতে শহীদ মিনারে ফুল দিয়ে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের অভিযোগ
  • বরগুনায় জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল
  • মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহন মন্ত্রী
  • কুষ্টিয়ায় সিএনজি অটোরিকশা–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময়
  • কিশোরগঞ্জে বাস–সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৪, সড়ক অবরোধ
  • ধর্মীয়-সামাজিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • মেঘনায় ইজারার আড়ালে ফুটপাত বাণিজ্য, অপসারণে প্রশ্নের মুখে প্রশাসন
  • চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
  • পিরোজপুরে ভাষা শহীদদের প্রতি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    চাকরি

    নার্স পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী

    চাকরি ডেস্ক প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম
    চাকরি ডেস্ক প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম

    নার্স পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী

    চাকরি ডেস্ক প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম
    ছবি: সংগৃহীত

    বাংলাদেশ সেনাবাহিনীতে নার্স পদে জন্য নিয়োগ দেয়া হবে। ৪৩তম ডিএসএসসি আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস (এএফএনএস)-এর আওতায় নারী নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা উল্লেখ না থাকলেও যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন করা যাবে আগামী ৭ মার্চ ২০২৬ পর্যন্ত।


    পদের বিবরণ

    পদের নাম: নার্স (মহিলা)

    শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। পাশাপাশি সরকার স্বীকৃত নার্সিং কলেজ থেকে বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে।


    শারীরিক যোগ্যতা

    উচ্চতা: ন্যূনতম ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)

    ওজন: ন্যূনতম ৪৬ কেজি (১০০ পাউন্ড)


    বয়সসীমা: ৩১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ২৬ বছর হতে হবে।

    বেতন ও সুযোগ–সুবিধা: সশস্ত্র বাহিনীর প্রচলিত বেতনক্রম অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ–সুবিধা প্রদান করা হবে।

    অযোগ্যতার শর্ত: সেনা, নৌ বা বিমানবাহিনী কিংবা অন্য কোনো সরকারি চাকরি বা প্রশিক্ষণ থেকে বরখাস্ত, অপসারিত বা স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ করা হলে আবেদন করা যাবে না। কোনও ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত প্রার্থীরাও অযোগ্য হবেন। দ্বৈত নাগরিকত্ব বা বাংলাদেশ ছাড়া অন্য কোনও দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলেও আবেদন গ্রহণযোগ্য হবে না।

    আবেদনের নিয়ম ও ফি: আবেদন করতে হবে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে। আবেদন ফি ১,০০০ টাকা, যা Trust Bank t-cash, ভিসা/মাস্টারকার্ড, বিকাশ, রকেটসহ নির্ধারিত মাধ্যমে পরিশোধ করা যাবে।

    পরীক্ষার সময়সূচি

    লিখিত পরীক্ষা: ১৩ মার্চ ২০২৬, সকাল ৯টা

    কেন্দ্র: শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাস

    মৌখিক পরীক্ষা: ৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল ২০২৬

    কেন্দ্র: ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাস

    আবেদনের শেষ তারিখ: ৭ মার্চ ২০২৬। 

    এইচএ

     

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…