এইমাত্র
  • গৌরনদীতে শহীদ মিনারে ফুল দিয়ে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের অভিযোগ
  • বরগুনায় জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল
  • মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহন মন্ত্রী
  • কুষ্টিয়ায় সিএনজি অটোরিকশা–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময়
  • কিশোরগঞ্জে বাস–সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৪, সড়ক অবরোধ
  • ধর্মীয়-সামাজিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • মেঘনায় ইজারার আড়ালে ফুটপাত বাণিজ্য, অপসারণে প্রশ্নের মুখে প্রশাসন
  • চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
  • পিরোজপুরে ভাষা শহীদদের প্রতি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ধামইরহাটে ভাষা দিবসে ‘আরেক ফাল্গুন’ নিয়ে বইপাঠ প্রতিযোগিতা

    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ পিএম
    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ পিএম

    ধামইরহাটে ভাষা দিবসে ‘আরেক ফাল্গুন’ নিয়ে বইপাঠ প্রতিযোগিতা

    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ পিএম

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নওগাঁর ধামইরহাটে জহির রায়হানের কালজয়ী গ্রন্থ আরেক ফাল্গুন অবলম্বনে বইপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।


    শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আগ্রাদ্বিগুন ইউনিয়নের মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন মোস্তাক। গ্রন্থাগারিক রায়হান পারভেজের সঞ্চালনায় সভাপতিত্ব করেন গ্রন্থাগারের সভাপতি ও চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী।


    এ সময় বক্তব্য রাখেন আগ্রাদ্বিগুন কলেজের অধ্যক্ষ মো. মোজাফ্ফর রহমান, মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, সম্মিলিত পাঠাগার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক রহমান রায়হান এবং আগ্রাদ্বিগুন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান।


    প্রতিযোগিতার বিচারক ছিলেন সহকারী অধ্যাপক বাবুল হোসেন, সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম ও প্রভাষক নিস্কৃতি কুমার মণ্ডল।


    বইপাঠ প্রতিযোগিতায় আগ্রাদ্বিগুন কলেজ, আগ্রাদ্বিগুন উচ্চ বিদ্যালয় ও আগ্রাদ্বিগুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতায় বিজয়ী পাঁচজনকে সনদপত্র, ক্রেস্ট ও বই প্রদান করা হয়।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…