এইমাত্র
  • ’বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে ৫ বছর ক্ষমতায় থাকা কঠিন হবে’
  • শিক্ষকদের বদলি নিয়ে নতুন খবর জানাল মাউশি
  • পশ্চিম তীরে ইসরায়েলের দখল জোরদার, সংকটে ফিলিস্তিন কর্তৃপক্ষ
  • মার্চের দ্বিতীয় সপ্তাহে সংসদ বসতে পারে
  • পশ্চিমবঙ্গসহ গোটা ভারতে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
  • ইউক্রেনকে ইইউর ১০৬ বিলিয়ন ডলারের ঋণ, আটকে দেয়ার হুঁশিয়ারি হাঙ্গেরির
  • গৌরনদীতে শহীদ মিনারে ফুল দিয়ে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের অভিযোগ
  • বরগুনায় জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল
  • মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহন মন্ত্রী
  • কুষ্টিয়ায় সিএনজি অটোরিকশা–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বিরামপুরে সম্প্রীতি ও উন্নয়নের আহ্বান: সমাজকল্যাণ মন্ত্রীর

    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৮ পিএম
    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৮ পিএম

    বিরামপুরে সম্প্রীতি ও উন্নয়নের আহ্বান: সমাজকল্যাণ মন্ত্রীর

    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৮ পিএম
    বিরামপুর সরকারি কলেজ মাঠে ডা. জাহিদ হোসেন।

    মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, "দেশ সবার—মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কিংবা আদিবাসী, আমাদের প্রধান পরিচয় আমরা বাংলাদেশি। এই সম্প্রীতি বজায় রেখে আমাদের ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।"

    শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। দেশে প্রশাসন, পুলিশ ও আদালত রয়েছে; তাদের কাজে সহযোগিতা করা রাজনৈতিক কর্মীদের দায়িত্ব। কোথাও কোনো বিশৃঙ্খলা দেখলে তা আইনি প্রক্রিয়ায় সমাধানের সম্পূরক ভূমিকা পালন করতে হবে।

    তিনি আরও বলেন, “অতীত থেকে শিক্ষা নিতে হবে। মানুষ যেন আপনাদের দিকে আঙুল তুলতে না পারে, সেই স্বচ্ছ নেতৃত্ব গড়ে তুলুন।”

    নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের দুর্ভোগের কথা স্মরণ করে ডা. জাহিদ হোসেন বলেন, “ভাঙা রাস্তার কারণে মানুষ অনেক কষ্ট পেয়েছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী এক বছরের মধ্যে বিরামপুর এলাকার দুর্গম এলাকাসহ সকল রাস্তাঘাট চলাচলের উপযোগী করা হবে।” এই কাজে গাফিলতি হলে সংশ্লিষ্ট নেতাদের ওপর দায় বর্তাবে বলেও তিনি সতর্ক করেন।

    এলাকার জরাজীর্ণ স্কুল ভবন মেরামত এবং নতুন ভবন নির্মাণের জন্য দ্রুত তালিকা তৈরির নির্দেশ দেন মন্ত্রী। তিনি উপজেলা প্রকৌশলী, পৌর প্রকৌশলী, টিএনও এবং পিআইও-র সাথে সমন্বয় করে অগ্রাধিকার ভিত্তিতে কাজগুলো দ্রুত বাস্তবায়নের জন্য স্থানীয় নেতাদের নির্দেশনা প্রদান করেন।

    অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…