এইমাত্র
  • রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি
  • যে কারণে ভারতের স্পাইসজেট বাংলাদেশের আকাশসীমায় নিষিদ্ধ
  • ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী
  • ’বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে ৫ বছর ক্ষমতায় থাকা কঠিন হবে’
  • শিক্ষকদের বদলি নিয়ে নতুন খবর জানাল মাউশি
  • পশ্চিম তীরে ইসরায়েলের দখল জোরদার, সংকটে ফিলিস্তিন কর্তৃপক্ষ
  • মার্চের দ্বিতীয় সপ্তাহে সংসদ বসতে পারে
  • পশ্চিমবঙ্গসহ গোটা ভারতে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
  • ইউক্রেনকে ইইউর ১০৬ বিলিয়ন ডলারের ঋণ, আটকে দেয়ার হুঁশিয়ারি হাঙ্গেরির
  • গৌরনদীতে শহীদ মিনারে ফুল দিয়ে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের অভিযোগ
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    গোয়েন্দা অভিযানে পাকিস্তানের লেফটেন্যান্ট কর্নেলসহ নিহত ৭

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৫ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৫ পিএম

    গোয়েন্দা অভিযানে পাকিস্তানের লেফটেন্যান্ট কর্নেলসহ নিহত ৭

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৫ পিএম


    পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে ভারত-সমর্থিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর পাঁচ অস্ত্রধারীকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। তবে অভিযানে লেফটেন্যান্ট কর্নেল শাহজাদা গুল ফারাজ (৪৩) ও সিপাহি কারামত শাহ (২৮) প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর।


    সামরিক গণমাধ্যম শাখা জানায়, আত্মঘাতী বোমারুসহ অস্ত্রধারীদের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালানো হয়। গাড়িচালিত আত্মঘাতী হামলাকারীকে শুরুতেই প্রতিহত করা হয়, যা বান্নু শহরে বড় ধরনের হামলার পরিকল্পনা ভেস্তে দেয়। পরে গোলাগুলিতে পাঁচ অস্ত্রধারী নিহত হয়। তবে তারা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিরাপত্তা বাহিনীর একটি যানবাহনে আঘাত করলে ওই দুই সেনা সদস্য প্রাণ হারান। খবর জিও নিউজের।


    আইএসপিআর অভিযোগ করে, আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী তৎপরতায় আফগান মাটি ব্যবহারে বাধা দিতে আবারও ব্যর্থ হয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, দায়ীদের অবস্থান যেখানেই হোক, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


    গত ১৭ ফেব্রুয়ারি বাজাউর জেলায় এক হামলায় ১১ সেনা সদস্য নিহত হওয়ার ঘটনার পরই এ অভিযান পরিচালিত হয়। সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী তৎপরতা বেড়েছে বলে জানায় সামরিক বাহিনী।


    আইএসপিআর আরও জানায়, ২০২৫ সালে দেশজুড়ে ৭৫ হাজার ১৭৫টি গোয়েন্দা অভিযান চালানো হয়েছে। একই বছরে ৫ হাজার ৩৯৭টি সন্ত্রাসী ঘটনা ঘটে এবং ২ হাজার ৫৯৭ জন অস্ত্রধারীকে হত্যা করা হয়।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…