এইমাত্র
  • প্রধানমন্ত্রীর বাসভবন এলাকা থেকে ৬ জনকে হেফাজতে নিলো পুলিশ
  • রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি
  • যে কারণে ভারতের স্পাইসজেট বাংলাদেশের আকাশসীমায় নিষিদ্ধ
  • ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী
  • ’বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে ৫ বছর ক্ষমতায় থাকা কঠিন হবে’
  • শিক্ষকদের বদলি নিয়ে নতুন খবর জানাল মাউশি
  • পশ্চিম তীরে ইসরায়েলের দখল জোরদার, সংকটে ফিলিস্তিন কর্তৃপক্ষ
  • মার্চের দ্বিতীয় সপ্তাহে সংসদ বসতে পারে
  • পশ্চিমবঙ্গসহ গোটা ভারতে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
  • ইউক্রেনকে ইইউর ১০৬ বিলিয়ন ডলারের ঋণ, আটকে দেয়ার হুঁশিয়ারি হাঙ্গেরির
  • আজ রবিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    আউট পাস নিয়ে বাড়ি ফেরা হলো না সেনা সদস্যের

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৫ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৫ পিএম

    আউট পাস নিয়ে বাড়ি ফেরা হলো না সেনা সদস্যের

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৫ পিএম

    যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় হুমায়ুন কবির রিপন (৪৫) নামে এক সেনা সদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চৌগাছা উপজেলার আফরা মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রিপন বাড়িয়ালী গ্রামের জামাল হোসেনের ছেলে। তিনি যশোর সেনানিবাস থেকে আউট পাস নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। আহত তিনজন হলেন যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে হাসান (৪০), লোকমান হোসেনের ছেলে তুহিন (৩৫) ও কামরুল হোসেনের ছেলে রাহুল (২০)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।  

    জানা গেছে, হুমায়ুন কবির রিপন যশোর সেনানিবাসে সার্জেন্ট পদে কর্মরত ছিলেন। তিনি আউট পাস নিয়ে পালসার ব্যান্ডের মোটরসাইকেল (যশোর ল-১৫-০৪৯৩) চালিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথিমধ্যে চৌগাছা উপজেলার আফরা মোড়ে পৌঁছালে টিভিএস ব্যান্ডের একটি মোটরসাইকেলের (যশোর হ- ১৯- ৯৯৬৭) সাথে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে মারা যান রিপন। 

    অপর মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।  

    হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত তিনজনের মধ্যে রাহুলের অবস্থা আশঙ্কাজনক। পুরুষ সার্জারী ওয়ার্ডে তাদের চিকিৎসাসেবা চলমান। 

    সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে রিপনের লাশ উদ্ধার করেছেন। 

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…