এইমাত্র
  • বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পদোন্নতিপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
  • চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ আটজন দগ্ধ
  • অসমাপ্ত কাজ নতুন চিফ প্রসিকিউটর এগিয়ে নিয়ে যাবেন: তাজুল ইসলাম
  • হবিগঞ্জে উপজেলা বিএনপি সভাপতিকে আটকের পর মহাসড়ক অবরোধ
  • ঢাকা উত্তর ও দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ
  • বরগুনায় ইয়াবাসহ আটক ১
  • সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবারের মতো অফিস করলেন প্রধানমন্ত্রী
  • ঈশ্বরদীতে চাঁদা না পেয়ে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুট, গ্রেপ্তার ২
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
  • আজ সোমবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    খেলা

    দুই ম্যাচ জিতলেও বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারে ভারত

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৯ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৯ পিএম

    দুই ম্যাচ জিতলেও বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারে ভারত

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৯ পিএম
    সংগৃহীত ছবি

    টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটয়ে এক হারেই বড় ধাক্কা খেয়েছে ভারত। এই প্রতিযোগিতায় ভারতীয়রা টানা ১২ ম্যাচ জেতার পর হারের মুখ দেখল। দক্ষিণ আফ্রিকা প্রমাণ করল, বর্তমান চ্যাম্পিয়নদেরকে ‘হারানো সম্ভব’। সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বড় ব্যবধানে হেরে গেছে ভারত। এই হারের ফলে গ্রুপের বাকি দুই ম্যাচ জিতলেও অন্য ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে সূর্যদের।


    রোববারের ম্যাচের পর গ্রুপ-১ এ সবার ওপরে আছে দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্ট ২। নেট রানরেট +৩.৮০০। আর তলানিতে ভারত। তাদের নেট রানরেট -৩.৮০০। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে এখনও সুপার এইটে কোনো ম্যাচ খেলেনি।


    ভারতের বাকি ২ ম্যাচ রয়েছে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ের মাঠে জিম্বাবুয়ে ও ১ মার্চ ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্বাগতিক দল। এই দুই ম্যাচ ভারত জিতলে তাদের পয়েন্ট হবে ৪।


    কিন্তু ৪ পয়েন্টে যাওয়ার সুযোগ তিন দলের রয়েছে। ভারতকে প্রার্থনা করতে হবে, দক্ষিণ আফ্রিকা যেন বাকি দুই ম্যাচও জেতে। তাহলে তাদের পয়েন্ট হবে ৬। সে ক্ষেত্রে ভারত বাকি দুই ম্যাচ জিতলে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠবে। কারণ, এই অঙ্ক মিললে জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজ ২ পয়েন্টের বেশি পাবে না।


    কিন্তু দক্ষিণ আফ্রিকা যদি জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কারও কাছে হারে ও ভারত তাদের বাকি দুই ম্যাচ জেতে তারপরেও তিন দলের ৪ পয়েন্টে যাওয়ার সুযোগ থাকবে। সে ক্ষেত্রে নেট রানরেটের ওপর বিচার হবে যে কোন দুই দল সেমিফাইনালে উঠবে। ভারত ৭৬ রানে হারায় নেট রানরেট বড় ধাক্কা খেয়েছে। ফলে ভারতকে তাদের পরের দুই ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে। পাশাপাশি প্রার্থনা করতে হবে যে, দক্ষিণ আফ্রিকা হারলেও যেন ব্যবধান বেশি না হয়।


    তবে এ সবই পরের অঙ্ক। আগে ভারতকে তাদের পরের দুই ম্যাচ জিততেই হবে। কারণ, এরপর আর একটি ম্যাচ হারলে আর প্রায় কোনও অঙ্কেই সেমিফাইনালে ওঠার সুযোগ থাকবে না সূর্যকুমার যাদবদের।


    প্রসঙ্গত, এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ৪ দল নিয়ে গড়া প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে উঠবে। গ্রুপ ওয়ানে ভারত ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে আছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। যদি দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হয়, তবে নিচের ধাপগুলো অনুসরণ করে তাদের অবস্থান নির্ধারণ করা হবে:


    * যে দলের জয়ের সংখ্যা বেশি, তারা টেবিলের উপরে থাকবে।


    * যদি পয়েন্ট এবং জয় উভয়ই সমান হয়, তবে নেট রান রেট দেখা হবে।


    * যদি নেট রান রেটও হুবহু মিলে যায়, তবে ওই দলগুলোর নিজেদের মধ্যকার ম্যাচে যে জিতেছে সে এগিয়ে থাকবে।


    * উপরের কোনোটিতেই সমাধান না হলে, ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিং অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…