এইমাত্র
  • চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ আটজন দগ্ধ
  • অসমাপ্ত কাজ নতুন চিফ প্রসিকিউটর এগিয়ে নিয়ে যাবেন: তাজুল ইসলাম
  • হবিগঞ্জে উপজেলা বিএনপি সভাপতিকে আটকের পর মহাসড়ক অবরোধ
  • ঢাকা উত্তর ও দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ
  • বরগুনায় ইয়াবাসহ আটক ১
  • সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবারের মতো অফিস করলেন প্রধানমন্ত্রী
  • ঈশ্বরদীতে চাঁদা না পেয়ে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুট, গ্রেপ্তার ২
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
  • পরাজিত প্রার্থীর বাসায় বিজয়ী এমপি, করালেন মিষ্টিমুখ
  • বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, কয়েক বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা
  • আজ সোমবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ঈশ্বরদীতে চাঁদা না পেয়ে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুট, গ্রেপ্তার ২

    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৭ পিএম
    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৭ পিএম

    ঈশ্বরদীতে চাঁদা না পেয়ে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুট, গ্রেপ্তার ২

    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৭ পিএম

    পাবনার ঈশ্বরদীতে চাঁদা না পেয়ে এক কৃষকের জমি থেকে প্রায় পাঁচ লাখ টাকার গাজর লুটের ঘটনায় দায়ের করা মামলায় দুই যুবদলকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঈশ্বরদী ইপিজেড গেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বাঘইল ঠাকুরপাড়া এলাকার কালামের ছেলে আশিক হোসেন ও পলান শেখের ছেলে পলাশ। তারা স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।


    মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের কৃষক মো. শরিফুল ইসলাম পাকশির বেলতলা ও পেপারমিল স্কুলসংলগ্ন এলাকায় জমি ইজারা নিয়ে চাষাবাদ করে আসছেন। কিছুদিন আগে পার্শ্ববর্তী জমির মালিকের সঙ্গে বিরোধের জেরে অভিযুক্তরা বিষয়টি ‘মীমাংসার’ কথা বলে শরিফুল ইসলামের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দলীয় প্রভাব খাটিয়ে প্রকাশ্যে দেড় বিঘা জমি থেকে প্রায় দুই লাখ টাকার গাজর তুলে নিয়ে যান বলে অভিযোগ।


    এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিলে আরও ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা বাকি দুই বিঘা জমি থেকে প্রায় তিন লাখ টাকার গাজর লুট করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে শরিফুল ইসলাম থানায় মামলা করলে অভিযুক্তরা আত্মগোপনে যান।


    কৃষক শরিফুল ইসলাম বলেন, “দফায় দফায় আমার প্রায় পাঁচ লাখ টাকার গাজর লুট করা হয়েছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”


    পাকশি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম বলেন, ভুক্তভোগীর দায়ের করা মামলার পর অভিযুক্তরা পলাতক ছিলেন। বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের থানায় হস্তান্তর করে আদালতে পাঠানো হবে।


    এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…