এইমাত্র
  • চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ আটজন দগ্ধ
  • অসমাপ্ত কাজ নতুন চিফ প্রসিকিউটর এগিয়ে নিয়ে যাবেন: তাজুল ইসলাম
  • হবিগঞ্জে উপজেলা বিএনপি সভাপতিকে আটকের পর মহাসড়ক অবরোধ
  • ঢাকা উত্তর ও দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ
  • বরগুনায় ইয়াবাসহ আটক ১
  • সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবারের মতো অফিস করলেন প্রধানমন্ত্রী
  • ঈশ্বরদীতে চাঁদা না পেয়ে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুট, গ্রেপ্তার ২
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪
  • পরাজিত প্রার্থীর বাসায় বিজয়ী এমপি, করালেন মিষ্টিমুখ
  • বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, কয়েক বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা
  • আজ সোমবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    ঢাকা উত্তর ও দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪০ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪০ পিএম

    ঢাকা উত্তর ও দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪০ পিএম
    ছবি: সংগৃহীত

    ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ (ডিএসসিসি) দেশের মোট ৬টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

    আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের (সিটি করপোরেশন-১ শাখা) যুগ্ম সচিব মাহবুবা আইরিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আদুস সালাম, গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান, সিলেট সিটি করপোরেশনে আবদুল কাইয়ুম চৌধুরী, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু।

    প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে নিম্নবর্ণিত ব্যক্তিগণকে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।’

    এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

    এইচএ




    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…