এইমাত্র
  • নিকলীতে নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল নারীর অর্ধগলিত মরদেহ
  • সিরাজদিখানে স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির হঠাৎ পরিদর্শন
  • নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, বাবা–ছেলেসহ নিহত ৫
  • বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পদোন্নতিপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
  • চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ আটজন দগ্ধ
  • অসমাপ্ত কাজ নতুন চিফ প্রসিকিউটর এগিয়ে নিয়ে যাবেন: তাজুল ইসলাম
  • হবিগঞ্জে উপজেলা বিএনপি সভাপতিকে আটকের পর মহাসড়ক অবরোধ
  • ঢাকা উত্তর ও দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ
  • বরগুনায় ইয়াবাসহ আটক ১
  • আজ সোমবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সিরাজদিখানে মূল্য তালিকা না থাকায় ৬ ব্যবসায়ীকে জরিমানা

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম

    সিরাজদিখানে মূল্য তালিকা না থাকায় ৬ ব্যবসায়ীকে জরিমানা

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম


    পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৬ জন ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


    সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি।


    অভিযানকালে মুদি, ফল, মাছ, মুরগি ও সবজি দোকান তদারকি করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করায় নুরুল আমিন, মো. রফিক, শাহ আলম শেখ, মো. হাবিবুল্লাহ ও রতন শেখকে প্রত্যেককে ২ হাজার টাকা করে এবং মো. জাহিদকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।


    নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা টাঙিয়ে রাখার জন্য ব্যবসায়ীদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে জেল-জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


    তিনি আরও বলেন, রমজান মাসে বাজারের স্থিতিশীলতা বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম মাসজুড়ে অব্যাহত থাকবে। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে পণ্য বিক্রি ঠেকাতে এই তদারকি জোরদার করা হয়েছে।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…