কিশোরগঞ্জের ভৈরবে রেনুট্রেডার্স এন্ড প্লাস্টিক কারখানায় আগুনে পুড়ে ছাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিটের প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কারখানার প্রায় দেড় কোটি টাকার মত ক্ষতির দাবী কর্মকর্তাদের।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে শিবপুর ইউনিয়নের পাক্কার মাথা এলাকায় রেনুট্রেডার্স এন্ড প্লাস্টিক কারখানায় এঘটনা ঘটে।
কারখানার প্রোডাকশন ম্যানেজার আজাহারুল করিম রিংকু বলেন, সকাল সাতটার দিকে কাজ করে রেষ্টে যায় শ্রমিকরা। এই সময় সময় বিদ্যুৎতে সর্ট সার্কিট হয়ে ক্যামিলের ড্রামে এর উপর পড়লে সাথে সাথে আগুন ধরে যায়।কিছু বুঝে উঠার আগেই মুহুর্তের মধ্যে আগুন কারখানার চারিদিকে ছড়িয়ে পড়ে। কারখানার শ্রমিকরা আগুন নিবানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস ও নদি ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এবং কুলিয়ারচর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার মার্কেটিং অফিসার মিলন মিয়া বলপন, কারখানাটিতে ৭০ জন শ্রমিক কর্মরত ছিলেন। আগুনে পুড়ে কারখানার সব ছাই হয়ে গেলো। সামনে ঈদ এই সময় শ্রমিক কোথাও চাকরি ও নিতে পারবে না। প্রতিটি পরিবারের ঈদ আনন্দ নিমিষেই শেষ হয়ে গেলে এখন তারা দিশাহারা। সরকার যদি ক্ষয়ক্ষতি পরিমাণ সঠিক তদন্ত করে মালিক পক্ষকে কিছুটা সহযোগিতা করতো তাহলে আমরা শ্রমিকরা এর কিছু অংশ হলেও শ্রমিকরা পেতাম।
কিশোরগঞ্জ জেলা ফায়ার সার্ভিস উপপরিচালক মোফাজ্জল হুসেইন বলেন, খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস ও নদি ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এবং কুলিয়ারচর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ক্ষয়ক্ষতি পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
এসআর