এইমাত্র
  • নামি দামি দোকান নয়, ফুটপাতের ইফতারেই ভরসা স্বল্প আয়ের মানুষের
  • নিকলীতে নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল নারীর অর্ধগলিত মরদেহ
  • সিরাজদিখানে স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির হঠাৎ পরিদর্শন
  • নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, বাবা–ছেলেসহ নিহত ৫
  • বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পদোন্নতিপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
  • চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ আটজন দগ্ধ
  • অসমাপ্ত কাজ নতুন চিফ প্রসিকিউটর এগিয়ে নিয়ে যাবেন: তাজুল ইসলাম
  • হবিগঞ্জে উপজেলা বিএনপি সভাপতিকে আটকের পর মহাসড়ক অবরোধ
  • ঢাকা উত্তর ও দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ
  • আজ সোমবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে ৪ জনের কারাদণ্ড

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম

    মুন্সিগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে ৪ জনের কারাদণ্ড

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম


    মুন্সিগঞ্জের সিরাজদিখানে কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) অবৈধভাবে কাটার দায়ে চার ব্যক্তিকে ২১ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 


    সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামাড়া সেতু এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী। 


    দণ্ডপ্রাপ্তরা হলেন, জলিল (৪৫), শাহীন (৩০), সাদ্দাম (৩৭) ও কোরবান আলী (৩৮)।

     

    এসময় কুচিয়ামাড়া সেতু এলাকায় অভিযান চালিয়ে কৃষি জমির মাটি কাটার সময় এই চারজনকে আটক করা হয়। পরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে প্রত্যেককে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

     

    ​এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী বলেন, কৃষি জমির উর্বরতা রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটা বন্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। জেলা প্রশাসকের অনুমতি ছাড়া কৃষি জমির মাটি কাটা দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এই কঠোর নজরদারি ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…