এইমাত্র
  • ফের আগরতলা-ঢাকা- কলকাতা বাস সার্ভিস চালু
  • রাষ্ট্রপতির প্রেস সচিব পদে আবারও সরওয়ার আলম
  • সার্ককে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি পররাষ্ট্রমন্ত্রীর
  • ফেব্রুয়ারির প্রথম ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৭০ লাখ ডলার
  • নোয়াখালীতে ইয়াবাসহ ২ কারবারি গ্রেপ্তার
  • শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি: অদৃশ্য বিপদ ঘরে বাইরে
  • আর্থিক সংকটে অনিশ্চিত ভর্তি, ছাত্রদল নেতার সহায়তায় মুনায়েমের স্বপ্নপূরণ
  • প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে
  • বগুড়া ও শেরপুরের উপনির্বাচন ৯ এপ্রিল
  • শেখ রেহানার স্বামীর আয়কর নথি জব্দ
  • আজ মঙ্গলবার, ১১ ফাল্গুন, ১৪৩২ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গাইবান্ধায় কাভার্ড ভ্যান-সিএনজি-অটোরিকশার সংঘর্ষে ২ নিহত

    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩২ পিএম
    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩২ পিএম

    গাইবান্ধায় কাভার্ড ভ্যান-সিএনজি-অটোরিকশার সংঘর্ষে ২ নিহত

    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩২ পিএম

    গাইবান্ধার সাদুল্লাপুরে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ জন অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩ যাত্রী আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক  অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 


    মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের মন্দুয়ার এলাকার শাহানা ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।


    নিহতরা হলেন, সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে ও অটোরিকশা চালক আল আমিন মিয়া (৩০) ও গাইবান্ধা শহরের পুর্বপাড়ার নারায়ণ চন্দ্রের ছেলে গৌতম চন্দ্র (৬০)। আহতদের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।  


    প্রত্যক্ষদর্শীরা জানান,একটি কাভার্ড ভ্যান গাইবান্ধার দিকে যাচ্ছিল। এরই মধ্যে একটি সিএনজিকে সাইট দিতে গিয়ে অপর একটি অটোরিকশার সঙ্গে ধাকা লাগে। এতে অটোরিকশার ২ যাত্রী নিহত ও আরও ৩ যাত্রী আহত হয়েছেন।


    বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম সময়ের কণ্ঠস্বরকে জানান, পরিবহনগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে, মরদেহগুলো প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

     

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…