এইমাত্র
  • ফের আগরতলা-ঢাকা- কলকাতা বাস সার্ভিস চালু
  • রাষ্ট্রপতির প্রেস সচিব পদে আবারও সরওয়ার আলম
  • সার্ককে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি পররাষ্ট্রমন্ত্রীর
  • ফেব্রুয়ারির প্রথম ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৭০ লাখ ডলার
  • নোয়াখালীতে ইয়াবাসহ ২ কারবারি গ্রেপ্তার
  • শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি: অদৃশ্য বিপদ ঘরে বাইরে
  • আর্থিক সংকটে অনিশ্চিত ভর্তি, ছাত্রদল নেতার সহায়তায় মুনায়েমের স্বপ্নপূরণ
  • প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে
  • বগুড়া ও শেরপুরের উপনির্বাচন ৯ এপ্রিল
  • শেখ রেহানার স্বামীর আয়কর নথি জব্দ
  • আজ মঙ্গলবার, ১১ ফাল্গুন, ১৪৩২ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    আনোয়ারায় আটোরিকশা ছিনতাই, আটক ৩

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫১ পিএম
    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫১ পিএম

    আনোয়ারায় আটোরিকশা ছিনতাই, আটক ৩

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫১ পিএম

    চট্টগ্রামের আনোয়ারায় অটোরিকশা চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া দিয়ে তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 


    সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ১১ নম্বর জুঁইদণ্ডী ইউনিয়নের গোদারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।


    আটককৃতরা হলেন— মো. সেলিম (৩০), মো. হৃদয় (২৮) ও মো. সাজ্জাদ (২৫)। তারা সবাই আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে। অন্যদিকে, ভুক্তভোগী অটোরিকশা চালক মো. ইলিয়াছ (৩০) বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের পুরাতন মাদ্রাসা এলাকার মনির আহমদের ছেলে।


    প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর সূত্রে জানা যায়, চালক ইলিয়াছ বটতলী থেকে যাত্রী নিয়ে গোদারপাড় এলাকায় পৌঁছালে তিন ছিনতাইকারী তাঁর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এ সময় তাঁকে ছুরিকাঘাত করে অটোরিকশা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। আহত অবস্থায় ইলিয়াছ চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন।


    পরে স্থানীয়দের সহযোগিতায় একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ছিনতাইকারীদের প্রায় ৭ কিলোমিটার ধাওয়া করা হয়। জুঁইদণ্ডী হয়ে রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে পৌঁছালে তিনজনকে আটক করতে সক্ষম হয় জনতা।


    স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী নাঈম বলেন, "সরেঙ্গা গ্রামে এসে অটোরিকশাটি গর্তে আটকে উল্টে যায়। পেছনে ধাওয়া করে আসা লোকজন জানায় অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে। পরে চারজনের মধ্যে তিনজনকে আটক করে আমরা পুলিশে সোপর্দ করি, তবে একজন পালিয়ে গেছে।"


    অন্য এক প্রত্যক্ষদর্শী হাসান জানান, আটককৃতরা আগেও এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার কথা স্বীকার করেছে। স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং পরে পুলিশ এসে আটক তিনজনকে থানায় নিয়ে যায়।


    আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, "অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে আটক করেছে জনতা। পরে পুলিশ তাদের হেফাজতে নিয়ে আসে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।"


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…