এইমাত্র
  • ফের আগরতলা-ঢাকা- কলকাতা বাস সার্ভিস চালু
  • রাষ্ট্রপতির প্রেস সচিব পদে আবারও সরওয়ার আলম
  • সার্ককে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি পররাষ্ট্রমন্ত্রীর
  • ফেব্রুয়ারির প্রথম ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৭০ লাখ ডলার
  • নোয়াখালীতে ইয়াবাসহ ২ কারবারি গ্রেপ্তার
  • শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি: অদৃশ্য বিপদ ঘরে বাইরে
  • আর্থিক সংকটে অনিশ্চিত ভর্তি, ছাত্রদল নেতার সহায়তায় মুনায়েমের স্বপ্নপূরণ
  • প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে
  • বগুড়া ও শেরপুরের উপনির্বাচন ৯ এপ্রিল
  • শেখ রেহানার স্বামীর আয়কর নথি জব্দ
  • আজ মঙ্গলবার, ১১ ফাল্গুন, ১৪৩২ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    দেওয়ানগঞ্জে মৃত গরুর মাংস বিক্রির চেষ্টা, কসাই পলাতক

    খোরশেদ আহম্মেদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম
    খোরশেদ আহম্মেদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম

    দেওয়ানগঞ্জে মৃত গরুর মাংস বিক্রির চেষ্টা, কসাই পলাতক

    খোরশেদ আহম্মেদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম

    জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মৌলভীর চর গ্রামে মৃত গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে এক কসাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের উপস্থিতিতে অভিযুক্ত কসাই ঘটনাস্থল থেকে পালিয়ে যান।


    মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মৌলভীরচর বাজারে এই ঘটনা ঘটে।


    স্থানীয় সূত্রে জানা যায়, চর আমখাওয়া ইউনিয়নের টুপকার চর গ্রামের মো. তারা মিয়া দীর্ঘদিন ধরে মৌলভীর চর বাজারে গরুর মাংস বিক্রি করে আসছিলেন। অভিযোগ রয়েছে, গত রাতে একটি মৃত গরু জবাইয়ের প্রস্তুতি নেওয়া হয়। রাত আনুমানিক ২টার দিকে এক স্থানীয় ব্যক্তি বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে তিনি দেখতে পান, একটি গরু বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছে এবং সেটি জবাইয়ের প্রস্তুতি চলছে।


    অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে অভিযুক্ত কসাইয়ের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি গোপন রাখার জন্য তাঁকে 'ঘুষ' প্রদানের প্রস্তাব দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি সেখান থেকে সরে যান। পরদিন সকালে বাজারে ওই মাংস বিক্রির প্রস্তুতি চলছে—এমন খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তিনি পুনরায় ঘটনাস্থলে যান। এ সময় এলাকাবাসী জড়ো হলে অভিযুক্ত কসাই তারা মিয়া পালিয়ে যান।


    খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন চর আমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম জিয়া। উপস্থিত সকলের সামনে যাচাই-বাছাই শেষে গরুটি মৃত ছিল বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়। পরে জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে জব্দকৃত মাংস নষ্ট করার ব্যবস্থা নেয় ইউনিয়ন পরিষদ।


    ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম জানান, সকালে মুঠোফোনে তিনি মৃত গরু জবাইয়ের খবর পান। তিনি বলেন, "আমি কয়েকজনসহ ঘটনাস্থলে পৌঁছালে কসাই তারা মিয়া ও তাঁর দুই সহযোগী যন্ত্রপাতি ও মাংস ফেলে রেখে পালিয়ে যান। পরে মাংসগুলো মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে।"


    এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…