এইমাত্র
  • ৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
  • খাল খনন করায় ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তালতলীর কয়েক হাজার কৃষক
  • তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার
  • দীর্ঘদিন ধরে ক্যারিয়ার এডভাইজার সার্ভিসের কার্যক্রম থেকে বঞ্চিত হাবিপ্রবি শিক্ষার্থীরা
  • মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ
  • দেশের দিক-নির্দেশনায় জ্ঞানী–গুণীজনদের ভূমিকাই প্রধান: প্রধানমন্ত্রী
  • একুশে পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
  • বাংলাদেশ ব্যাংকে যোগদান করলেন নতুন গভর্নর
  • আজ বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন, ১৪৩২ | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    দেশের ঐতিহাসিক ঘটনা স্মরণের মাধ্যম একুশে পদক: প্রধানমন্ত্রী

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৩ পিএম

    দেশের ঐতিহাসিক ঘটনা স্মরণের মাধ্যম একুশে পদক: প্রধানমন্ত্রী

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৩ পিএম
    এইচএ

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একুশে পদক কেবল একটি পুরস্কার নয়, বরং এটি ৫২-র ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ঐতিহাসিক ঘটনাগুলোকে স্মরণে আনার একটি মাধ্যম। 

    আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীতে আয়োজিত একুশে পদক–২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, এই পদকের মধ্য দিয়ে গুণীজনদের সাথে দেশের আপামর জনসাধারণের পরিচয় ঘটে, যা নতুন প্রজন্মকে দেশ ও সমাজ গঠনে অনুপ্রাণিত করে।’

    শিক্ষার সুস্থ পরিবেশ ও গবেষণার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষা, গবেষণা এবং শিল্প-সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচয় হতে পারে না। এই চর্চাকে আরও বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার যথাযথ দায়িত্ব পালন করবে। একটি উদার ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার জ্ঞান-বিজ্ঞানের সব শাখায় দেশের বিজ্ঞজনদের দিকনির্দেশনা প্রত্যাশা করে।’

    একুশে পদকের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো এই পদক প্রবর্তন করেছিলেন। ১৯৭৬ সালে শুরু হওয়া এই সম্মাননা বর্তমানে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিক্ষা-গবেষণা, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ মোট ১২টি ক্ষেত্রে প্রদান করা হচ্ছে। একে তিনি জাতীয় পর্যায়ের একটি ইতিবাচক অর্জন হিসেবে অভিহিত করেন।’

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…