এইমাত্র
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

    মতিন রহমান, স্টাফ করেসপন্ডেন্ট (মাগুরা) প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৮ পিএম
    মতিন রহমান, স্টাফ করেসপন্ডেন্ট (মাগুরা) প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৮ পিএম

    মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

    মতিন রহমান, স্টাফ করেসপন্ডেন্ট (মাগুরা) প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৮ পিএম

    ঈদ উপলক্ষে মাগুরায় সরকারি বরাদ্দের চাল (ভিজিএফ) বিতরণের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে মাগুরা সদরের পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাটিকাডাঙা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।


    জানা গেছে, বিএনপির ৮ নম্বর ওয়ার্ড সভাপতি তারিকুল শেখ ও একই ওয়াডের বিএনপি নেতা আবু মিয়ার সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৮-১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


    স্থানীয়রা জানায়, ঈদ উপলক্ষে বরাদ্দকৃত চাল বিএনপির সমর্থকদের মাঝে কার্ড বিতরণের ভাগাভাগি করা নিয়ে কয়েকদিন আগে থেকেই উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছিল। এলাকার লোকেরা শান্তশিষ্টভাবে বিতরণের কথা বললেও মাতব্বররা ও বিএনপির নেতাকর্মীরা পরিস্থিতি ঘোলাটে করে ফেলেন। একদিকে রমজান মাস অন্যদিকে এলাকায় অশান্তি কাম্য নয় বলে জানায় স্থানীয়রা।


    মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলি সাদিক বলেন, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তারিকুল শেখ ও একই ওয়ার্ডের বিএনপি নেতা আবু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে এক পর্যায়ে দুপক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৮-১০ জন আহত হয়।


    এদিকে, বুধবার রাতেই বিএনপির ওয়ার্ড সভাপতির অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…