এইমাত্র
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজারবাইজানে হামলার দাবি অস্বীকার ইরানের
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    চন্দনপুর বাজারে দোকানে চুরি, প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০১ পিএম
    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০১ পিএম

    চন্দনপুর বাজারে দোকানে চুরি, প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০১ পিএম

    কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর বাজারে একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। 


    বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ‘ভাই ভাই লাইব্রেরী অ্যান্ড কসমেটিকস’ নামের দোকানটিতে এ চুরি হয়।


    দোকানটির মালিক মো. সজিব মিয়া জানান, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা দোকানের পেছন দিক দিয়ে শাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ক্যাশে থাকা নগদ টাকা ও মোবাইল ফোনের রিচার্জ কার্ডসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। সকালে দোকান খুলতে এসে তিনি চুরির বিষয়টি টের পান। তবে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানান তিনি।


    একাধিক দোকানদার বলেন, বাজারে নিয়মিত তিনজন প্রহরী দায়িত্ব পালন করেন। তাঁদের উপস্থিতিতে কীভাবে এমন চুরি হলো, তা তাঁরা বুঝতে পারছেন না। প্রহরী থাকা অবস্থায় এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের জন্য প্রশাসনের দৃষ্টি রেখে দাবি জানান তাঁরা।


    এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ভুক্তভোগীর পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তাঁর জানামতে বাজারে তিনজন প্রহরী দায়িত্বে রয়েছেন। তাঁদের উপস্থিতিতে কীভাবে চুরির ঘটনা ঘটল, বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…