এইমাত্র
  • ৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
  • খাল খনন করায় ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তালতলীর কয়েক হাজার কৃষক
  • তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার
  • দীর্ঘদিন ধরে ক্যারিয়ার এডভাইজার সার্ভিসের কার্যক্রম থেকে বঞ্চিত হাবিপ্রবি শিক্ষার্থীরা
  • মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ
  • দেশের দিক-নির্দেশনায় জ্ঞানী–গুণীজনদের ভূমিকাই প্রধান: প্রধানমন্ত্রী
  • একুশে পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
  • বাংলাদেশ ব্যাংকে যোগদান করলেন নতুন গভর্নর
  • আজ বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন, ১৪৩২ | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ভারত দৃঢ়ভাবে ইসরাইলের পাশে আছে: নরেন্দ্র মোদি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৪ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৪ পিএম

    ভারত দৃঢ়ভাবে ইসরাইলের পাশে আছে: নরেন্দ্র মোদি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৪ পিএম
    সংগৃহীত ছবি

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দৃঢ়তার সঙ্গে ইসরাইলের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। ইসরাইল সফরে গিয়ে দেশটির সংসদ নেসেটে এ বক্তব্য দেন তিনি। খবর টাইমস অব ইসরাইলের।


    ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। হামাসের এই হামলার প্রতিবাদে সেদিন থেকে গাজায় দুই বছরের বেশি সময় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরাইল। 


    নরেন্দ্র মোদি হামাসের হামলা নিয়ে নিন্দা জানালেও ইসরাইলি বর্বরতা নিয়ে কোনো মন্তব্য করেননি।


    বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুইদিনের সফরে তেল আবিব গেছেন মোদি। এরপর তিনি ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে অবস্থিত ইসরাইলি সংসদ নেসেটে যান। সেখানে বক্তব্য দেন তিনি।


    এ সময় ইসরাইলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘৭ই অক্টোবর হামাসের সেই বর্বরোচিত সন্ত্রাসী হামলায় যারা প্রাণ হারিয়েছেন এবং যেসব পরিবার ধ্বংস হয়ে গেছে, তাদের প্রত্যেকের জন্য আমি ভারতের জনগণের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাই।’


    এছাড়া তিনি বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করার কথা বলেছেন। তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রয়োজন বিশ্বের সকল দেশের সম্মিলিত প্রচেষ্টা। কারণ বিশ্বের যেকোনো প্রান্তে ঘটে যাওয়া সন্ত্রাসবাদ সব জায়গার শান্তির জন্যই হুমকি। ঠিক এই কারণেই ভারত এমন সব উদ্যোগকে সমর্থন করে যা টেকসই শান্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে।’


    আরব দেশগুলোর সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিকরণের আব্রাহাম চুক্তির প্রতিও সমর্থন জানান তিনি।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…