এইমাত্র
  • ইসরায়েলে ইরানের মিসাইল নিক্ষেপ
  • ইরানে হামলায় অংশ নিচ্ছে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা
  • মার্কিন নৌবাহিনীকে বন্দর ব্যবহার করতে দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান ভারতের
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    রাজবাড়ীতে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মী কারামুক্ত

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ আগস্ট ২০২৪, ১০:২৩ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ আগস্ট ২০২৪, ১০:২৩ এএম

    রাজবাড়ীতে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মী কারামুক্ত

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ আগস্ট ২০২৪, ১০:২৩ এএম

    রাজবাড়ীতে রাজনৈতিক মামলায় কারাবরণ করে একদিনে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি, অঙ্গ সংগঠন ও জামায়াতের ১৫ জন নেতাকর্মী। 


    মঙ্গলবার (০৬ আগস্ট) বিকালে রাজবাড়ী জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তারা। এসময় নেতাকর্মীরা জেলগেটে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 


    নেতাকর্মীদের কারামুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব।


    তিনি বলেন, রাজনৈতিক মিথ্যা মামলায় আমাদের ১৫ জন নেতাকর্মী করাবরণ করেছিলো। গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর তাদের কারামুক্ত হওয়ার বিষয়টি আমাদের আস্বস্ত করা হয়েছিল। গতকাল ৬ আগস্ট বিকেলে তারা কারামুক্ত হয়েছে।


    রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল বলেন, কোটা আন্দোলনের সময় স্বৈরাচার সরকার মিথ্যা মামলা দিয়ে আমাদের ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে তাদের কারাগারে পাঠিয়েছিলো। সেই স্বৈরাচার শাসনের পতনের পর আমাদের সেই নেতাকর্মীরা জামিনে কারামুক্ত হয়েছেন।


    সদ্য কারামুক্ত হওয়া রাজবাড়ী মহিলা দলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি ইসলাম বলেন, আমাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে কারাগারে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিলো। স্বৈরাচার সরকার আজ লেজ গুটিয়ে পালিয়ে গেছে।

    এআই 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…