এইমাত্র
  • ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী: আইআরজিসি
  • কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
  • চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    শিল্প ও সাহিত্য

    মারা গেছেন শিশুসাহিত্যিক আশরাফুল আলম পিনটু

    শিল্প ও সাহিত্য ডেস্ক প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০৫:৪৭ পিএম
    শিল্প ও সাহিত্য ডেস্ক প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০৫:৪৭ পিএম

    মারা গেছেন শিশুসাহিত্যিক আশরাফুল আলম পিনটু

    শিল্প ও সাহিত্য ডেস্ক প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০৫:৪৭ পিএম

    সাংবাদিক, শিশুসাহিত্যিক ও ছড়াকার আশরাফুল আলম পিনটু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


    মঙ্গলবার (২৭ আগস্ট) ভোরে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


    মৃত্যুর বিষয়ট নিশ্চিত করেছেন ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সাবেক সভাপতি মামুন ফরাজী।


    আশরাফুল আলম পিনটুর জন্ম ১৯৬৪ সালের ১৫ মার্চ বরেন্দ্রভূমির নানাবাড়ি কাদিপুরে। তার দাদাবাড়ি তালপুকুর ও বাবার বাড়ি রাজশাহী শহরের শালবাগান।


    ১৯৭৬ সাল থেকে লেখালেখি শুরু করেন পিনটু। দেশের বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লিখতেন। ছোটো-বড় সবার জন্যই লিখেছেন। লিখেছেন গল্প, উপন্যাস, ছড়া, কবিতা ও কলাম। বড়দের জন্য প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩৫টি। ছোটোদের জন্য ছড়ার বই ‘তালপাতার বাঁশি’, গল্পের বই ‘শশানতলির সার্কাস’, উপন্যাস ‘টুপিন ভাই জিন্দাবাদ’, ‘দাদুর বেড়াল’। শৈশববিষয়ক বই ‘রূপকথা নয় চুপকথা’।


    লেখালেখির পাশাপাশি চাকরি করতে দৈনিক যুগান্তরে।

    এসএফ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…