এইমাত্র
  • ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী: আইআরজিসি
  • কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
  • চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • আজ বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    ইরানের বিরুদ্ধে আমরা খুব ভালো অবস্থানে আছি: ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ১২:৫৫ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ১২:৫৫ এএম

    ইরানের বিরুদ্ধে আমরা খুব ভালো অবস্থানে আছি: ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ১২:৫৫ এএম

    মঙ্গলবার হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের সাথে এক বৈঠকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে নিজেদের অগ্রগতির কথা তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ভালো অবস্থানে রয়েছে।

    ট্রাম্প বলেন, ‘আমরা খুব ভালো করছি।’ সামরিক সক্ষমতা নিয়ে তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অকার্যকর করে দেওয়া হয়েছে। ইরান এখনো তাদের উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে বলে স্বীকার করলেও, মার্কিন বাহিনী সেই সব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে বলে তিনি জানান।

    যুদ্ধ-পরবর্তী ইরানের শাসনভার কার হাতে থাকবে, সে বিষয়েও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। দেশটির সাবেক শাহের ছেলে রেজা পাহলভির পরিবর্তে ইরানের অভ্যন্তরীণ কোনো নেতৃত্বকে তিনি বেশি প্রাধান্য দিচ্ছেন।

    ট্রাম্প বলেন, ‘রেজা পাহলভিকে খুব ভালো মানুষ বলেই মনে হয়। তবে আমার কাছে মনে হয়, দেশটির ভেতর থেকে উঠে আসা কোনো নেতা দায়িত্ব নিলে তা বেশি কার্যকর হবে।’

    ইরানের ভবিষ্যৎ নেতৃত্বের বিষয়ে উদ্বেগের কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, এই যুদ্ধের সবচেয়ে খারাপ দিক হতে পারে যদি এমন কেউ ক্ষমতা দখল করে যে বর্তমান নেতৃত্বের মতোই অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্র এমন পরিস্থিতি এড়াতে চায় বলে জানান ট্রাম্প।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…