এইমাত্র
  • ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী: আইআরজিসি
  • কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
  • চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • আজ বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    সিরাজগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান

    উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৬ পিএম
    উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৬ পিএম

    সিরাজগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান

    উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৬ পিএম

    নানা আয়োজনের মধ্যে দিয়ে সিরাজগঞ্জের কামারখন্দে খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের আয়োজনে মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। 


    বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার চৌবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান। জেলার ১৩৪টি বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ৭৪৭ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি ও সম্মাননা সনদ দেওয়া হয়। 


    প্রধান অতিথির বক্তব্যে খাজা টিপু সুলতান বলেন, ভাল মানুষ হতে হলে শুধুমাত্র ভালো ফলাফলই যথেষ্ট নয়, সত্যিকারের সৎ জীবনযাপন জরুরি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা এবং দায়িত্ববোধের সাথে চলতে হবে। ব্যবসায়ী হলে সততার সাথে কাজ করা চ্যালেঞ্জিং হতে পারে, তবে এটি করা আবশ্যক। চাকরি বা অন্য কোনও দায়িত্ব পালনেও ঈমানদার হতে হবে। ছোট বয়স থেকেই দায়িত্বশীলতা শেখা গুরুত্বপূর্ণ।


    নানাবিধ মেধা ভিত্তিক প্রতিযোগিতামুলক অনুষ্ঠান "মেধায় মাতি" পর্বটি ছিলো অন্যতম আকর্ষন। ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খানের উপস্থাপনায় উপস্থিত সকলেই অনুষ্ঠানে আনন্দে মেতে ছিলেন।


    এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পুলিশ সুপার, জেলা শিক্ষা অফিসারের প্রতিনিধিসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। 


    এ ছাড়াও অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন ফাউন্ডেশনের বৃহত্তর উত্তর অঞ্চলের প্রধান সমন্বয়কারী ছায়েদুল ইসলাম ভুঞা রোমেল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সোহেল হোসেন ইবনে বতুতা, বৃহত্তর কুমিল্লা অঞ্চলের প্রধান সমন্বয়কারী প্রকৌশলী খুরশীদ আহম্মদ, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী মোঃ শাহজাহান, বৃহত্তর ঢাকা অঞ্চলের প্রধান সমন্বয়কারী মেজবাউল আলম রিপন, উপদেষ্টামন্ডলীর সদস্য মোঃ শামছুল আলমসহ ফাউন্ডেশনের অন্যান্য উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…