এইমাত্র
  • বিএনপি-জামায়াতের সরাসরি লড়াই, ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ সংখ্যালঘু ভোট
  • ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ
  • নির্বাচনী হাওয়ায় বদলে গেছে কক্সবাজার সমুদ্র সৈকত
  • ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা 'হ্যা' এর পক্ষে: আহমাদুল্লাহ
  • সাতকানিয়ার ছমদর পাড়া উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন শাহজাহান চৌধুরী
  • আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
  • এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রায় দিল মার্কিন আদালত
  • কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত ১০
  • গাজায় ৮ হাজার সেনা মোতায়েন করছে ইন্দোনেশিয়া
  • বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কিউই অলরাউন্ডার
  • আজ বুধবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কুমিল্লায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৬ পিএম
    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৬ পিএম

    কুমিল্লায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৬ পিএম

    কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় এক সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ফকির বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে চৌদ্দগ্রাম থানার ওসি হেলাল উদ্দিন আহমেদ জানান।


    নিহত সাংবাদিক জসিম উদ্দিন নিলয় চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের পরিকোট এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি এশিয়ান টেলিভিশনের নাঙ্গলকোট প্রতিনিধি ছিলেন বলে তার সহকর্মীরা জানান। তার এক ছেলে, এক মেয়ে রয়েছে।



    সহকর্মীরা জানান, বুধবার সন্ধ্যায় মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন নিলয়। এ সময় ফকিরবাজার এলাকায় ইউ টার্ন নেওয়ার সময় সেন্ট মার্টিন পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন তিনি।


    স্থানীয়রা আহত নিলয়কে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


    চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ বলেন, “গতকাল বিকালেও জসিম উদ্দিন নিলয় আমার অফিসে এসেছিলেন একটি কাজে। তার মৃত্যুর খবর শুনেছি। ঘাতক বাসটির বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।”

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…