এইমাত্র
  • বিএনপিকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র করেছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী: তাহের
  • ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
  • খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত
  • যুদ্ধে ৫শ মার্কিন সেনা নিহত, দাবি ইরানের
  • সব ইরানি ড্রোন ঠেকানো সম্ভব না, মার্কিন কর্মকর্তার সরল স্বীকারোক্তি
  • নড়াইলে সড়ক দুর্ঘটনায় সাবেক বিজিবি সদস্য নিহত
  • হরমুজ প্রণালীতে ২০ হাজার নাবিক আটকা পড়েছেন: জাতিসংঘ
  • বাজিতপুরে টিসিবির পঁচা ও দুর্গন্ধযুক্ত চাল সরবরাহের অভিযোগ
  • বাবা হারালেন আমজনতার দলের মহাসচিব তারেক রহমান
  • পৌরবাসীর উন্নয়নকে পাশ কাটিয়ে পৌর প্রশাসকের বাগান বিলাস!
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    রাজনীতি

    ঈদের পর দেশে ফিরবেন খালেদা জিয়া

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৬ পিএম

    ঈদের পর দেশে ফিরবেন খালেদা জিয়া

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৬ পিএম
    ফাইল ছবি

    লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোজার ঈদের পর দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক।

    বুধবার (১২ ফেব্রুয়ারি) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় তিনি এ তথ্য জানান।

    এমএ মালেক বলেন, আমরা যুক্তরাজ্য বিএনপির টিম খালেদা জিয়ার পাশে আছি। আলহামদুলিল্লাহ উনি মেন্টালি খুব রিলাক্স রয়েছেন। আমরা উনাকে অনুরোধ করেছি আমাদের সঙ্গে অন্তত এই ঈদটা করে যাওয়ার জন্য। আমরা আশা করি, উনি যদি আমাদের কথা রাখেন, তাহলে ঈদের পরেই বাংলাদেশে যাবেন।

    তিনি বলেন, আপনারা সবাই খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। দেশবাসীর দোয়ায় তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন। কারণ উনি তার প্রিয় সন্তান তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবাইদা রহমান, শর্মিলা রহমান, তিন নাতনি ব্যারিস্টার জায়মা রহমান, জাহিয়া রহমান এবং জাফিয়া রহমানের সঙ্গে বাসায় দারুণ সময় কাটাচ্ছেন। তারা সবাই উনার পাশে রয়েছেন।

    হাসিনাই খালেদাকে স্লো পয়জনিং দিয়ে হত্যার চেষ্টা করেছে উল্লেখ করে যুক্তরাজ্য বিএনপির এই সভাপতি বলেন, আল্লাহর অশেষ মেহেরবানী। হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন হয়নি।

    তিনি বলেন, হাসিনা যখন লন্ডনে আসেন তখন তিনি ঘোষণা করেছিলেন খালেদা জিয়াকে হত্যার। আল্লাহ বলেছেন, এর চেয়ে বড় পরিকল্পনাকারী আমি খোদ আল্লাহ। আল্লাহর পরিকল্পনায় হাসিনার পতন হয়েছেন, খালেদা জিয়ার উত্থান হয়েছে।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…