এইমাত্র
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
  • মুন্সিগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • খামেনি পরবর্তী যে কোনো উত্তরসূরিকে নির্মূল করার অঙ্গীকার ইসরায়েলের
  • পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    বরিশালে গ্রীন লাইনের চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৬ মার্চ ২০২৫, ০১:১২ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৬ মার্চ ২০২৫, ০১:১২ পিএম

    বরিশালে গ্রীন লাইনের চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৬ মার্চ ২০২৫, ০১:১২ পিএম

    ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহি চলন্ত গ্রীন লাইন পরিবহনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে পুরো বাসটি পুড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

    ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (০৬ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল-সানুহারের মধ্যবর্তী মুক্তিযোদ্ধা আয়নাল হোসেনের বাড়ির সামনে।

    তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। ততক্ষণে পুরো বাসটি পুড়ে গেছে।

    তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে গ্রীন লাইন এসি পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৩১৯২) এ বাসটির ইঞ্জিন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

    স্থানীয় বাসিন্দা শাওন চক্রবর্তী জানান, অগ্নিকাণ্ডের পর থেকে প্রায় এক ঘন্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিলো।

    গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, আগুন নেভানোর পর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…