এইমাত্র
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
  • মুন্সিগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কিশোর নিহত, আহত ১

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৮:২৮ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৮:২৮ পিএম

    গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কিশোর নিহত, আহত ১

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৮:২৮ পিএম

    গাজীপুর মহানগরের ডুয়েট এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই কিশোরের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন সাদমান (১৫) নামের আরও এক কিশোর। নিহতরা হলেন- আরাফ খান (১৫) এবং সাজিব (১৫)।

    বুধবার (৪ মার্চ) বিকাল আনুমানিক সোয়া ৫টার দিকে ২৫নং ওয়ার্ডের ডুয়েট সংলগ্ন সোনারতরী কমিউনিটি সেন্টারের সামনের সড়কে ব্যাটারী চালিত অটোরিকশার সাথে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

    নিহত আরাফ খান মহানগরের ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুবুর রশিদ শিপু খানের ছোট ভাই মো. দিপু খানের একমাত্র ছেলে। সে বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (টাকশাল) উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ছিলেন। নিহত অপর কিশোর মো. সাজিব একই এলাকার মৌবাগের বাসিন্দা।

    স্থানীয়রা জানান, ইফতারের দাওয়াতে অংশ গ্রহণের জন্য তিন বন্ধু জয়দেবপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় ২৫ নং ওয়ার্ডের সোনারতরী কমিউনিটি সেন্টারের সামনের সড়কে একটি ব্যাটারী চালিত অটোরিকশার সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আরাফ খান নিহত হন। গুরুতর আহত সাজিব এবং সাদমানকে  উদ্ধার করে শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

    নিহত আরাফ খানের বড় চাচা শিপু খান বলেন , ‘আমার  তিন ভাইয়ে মধ্যে মেঝো ভাই দিপু খানের সংসারে এক ছেলে এবং এক মেয়ে। দুর্ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে হাজির হই।  এই দুর্ঘটনার শোক আমার পরিবারের সদস্যরা কিভাবে কাটিয়ে ওঠবে আমার জানা নেই। 

    গাজীপুর মেট্রোপলিটন সদর থানার এস আই ফজলুল হক জানায়, মোটরসাইকেলে তিনজন আরোহী ছিল।  তারা গাজীপুর শিববাড়ি টু শিমুলতলী সড়কের সোনারতরী কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে অটোরিক্সার সাথে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই ১ জন ও হাসপাতালে নেয়ার পর আরো এক জন মারা যায়। অপর আরোহী চিকিৎসাধীন রয়েছে। 

    এ বিষয়ে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মাহামুদা রানী সময়ের কণ্ঠস্বরকে বলেন, সড়ক দুর্ঘনার শিকার দুইজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাই এবং অন্য জন মুমুর্ষ অবস্থায় ছিল। পরবর্তীতে আহত রোগীকে ভর্তি দিয়ে ওয়ার্ডে পাঠানো হলে সেও মারা যায়। তারা মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় গুরুত্বর আঘাত প্রাপ্ত ছিল।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…