এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    জামালপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা আটক 

    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ৮ মার্চ ২০২৫, ১২:১৯ পিএম
    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ৮ মার্চ ২০২৫, ১২:১৯ পিএম

    জামালপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা আটক 

    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ৮ মার্চ ২০২৫, ১২:১৯ পিএম

    জামালপুরে ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন নেতা-কর্মীকে আটক করেছে যৌথবাহিনী।

    শুক্রবার (৭ মার্চ) রাত ৯ টার দিকে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজিপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিক বিষয়টি নিশ্চিত করেছেন।

    আটককৃতরা হলেন, হাজীপুর ফকির পাড়া এলাকার মইনুদ্দিনের ছেলে মো. সিরাজুল ইসলাম (৪৩), জামাল উদ্দিনের ছেলে মো. পলাশ মিয়া (৪৫) ও নজরুল ইসলামের ছেলে মো. ফরমান (৪২) তার তিনজনই একই এলাকার বাসিন্দা।

    স্থানীয় সুত্রে জানা যায়, হাজীপুর বাজারের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছিল তারা। এ নিয়ে ওই ব্যবসায়ী অভিযোগ করলে যৌথবাহিনী শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তারা তিনজনই বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতির সাথে জড়িত।

    এ ব্যাপারে মেষ্টা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ ছানা বলেন, আটককৃতদের মধ্যে পলাশ মিয়া ইউনিয়ন শ্রমিকদলের সদস্য। মো. ফরমান ও সিরাজুল ইসলাম হলেন বিএনপি কর্মী।

    জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিক বলেন, চাঁদাবাজির অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তারা সবাই বিএনপির সাথে জড়িত। আরো তদন্ত করে দেখছি। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…