এইমাত্র
  • মার্কিন নৌবাহিনীকে বন্দর ব্যবহার করতে দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান ভারতের
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    চট্টগ্রামে বড় ভাইয়ের হাতে খুন হলেন ছোট ভাই

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১১:১২ এএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১১:১২ এএম

    চট্টগ্রামে বড় ভাইয়ের হাতে খুন হলেন ছোট ভাই

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১১:১২ এএম
    ফাইল ছবি

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় টিউবওয়েলের পানি নিষ্কাশন নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের হামলায় সালামত আলী (৫০) নামের ছোট ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। 

    মঙ্গলবার (১১ মার্চ) বিকেলের দিকে উপজেলার বটতলী ইউনিয়নের কমল আলী বাড়িতে এই ঘটনা ঘটে। 

    জানা যায়, নিহত সালামত আলী স্থানীয় সিদ্দিক আহমদের পুত্র।

    ঘটনার বিষয়ে নিহতের একমাত্র ছেলে আব্দুর রহমান (১৮) জানান, "আমাদের টিউবওয়েলের পানি যাওয়ার জন্য পাইপ স্থাপনের বিষয়ে আমার চাচার পরিবারের সাথে ঝগড়া হয়। সর্বশেষ আজ সকালে সেনাবাহিনী সিইউএফএল ক্যাম্পের মাধ্যমে পাইপ স্থাপনে বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী আমার আব্বু পাইপ স্থাপন করতে গেলে আমার চাচা মোহাম্মদ আলী (৬০), চাচী সাজিয়া বেগম (৪৫), চাচাতো ভাই এমরান (২৮), রুবেল (৩২) ও আরফাত (১৯) আমার আব্বুকে লোহার রড দিয়ে হামলা করে। এসময় গুরুতর অবস্থায় আব্বুকে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে চমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে দিকে তিনি মারা যান।

    বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, "এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে, সাজিয়া বেগম নামের ১ জন আটক রয়েছে।"

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…