এইমাত্র
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • আজ বৃহস্পতিবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাজবাড়ীর যুবকের

    সৈয়দ মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১২:৪০ পিএম
    সৈয়দ মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১২:৪০ পিএম

    মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাজবাড়ীর যুবকের

    সৈয়দ মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১২:৪০ পিএম


    জীবিকার তাগিদে উন্নত জীবনের আশায় প্রায় ৯ মাস আগে মালয়েশিয়ায় পাড়ি দিয়েছিলেন পরিবারের বড় ছেলে আব্দুল মাজেদ খাঁন (২৯)। 


    গত ১০ মার্চ (সোমবার) সকালে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। নিহত আব্দুল মাজেদ খাঁন রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্ৰামের মোয়াজ্জেম খাঁনের ছেলে। 


    নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উন্নত জীবনের আশায় পরিবারের বড় ছেলে মাজেদ প্রায় ৯ মাস আগে মা-বাবা, ও ৫ বছরের একমাত্র মেয়েকে রেখে মালয়েশিয়ায় যান। মাজেদ মালয়েশিয়ায় পেনাং শহরে একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে গত ১০ মার্চ (সোমবার) সকালে মালয়েশিয়ায় নতুন ভিসার জন্য মেডিকেল করতে য়াওয়ার সময় পথে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় পড়ে তিনি নিহত হন। মৃত্যুর খবর বাংলাদেশে তার পরিবার জানার পর কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। মাজেদর মরদেহ দ্রুত দেশে আনার জন্য দাবি পরিবারের সদস্যদের। 


    মঙ্গলবার (১১ মার্চ) সরেজমিনে নিহত মাজেদের বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারে চলছে শোকের মাতম। আদরের সন্তানের শোকে বারান্দায় শুয়ে বার বার জ্ঞান হারাচ্ছেন মা। বাড়ির উঠানে স্বজনদের আহাজারি।


    নিহত মাজেদ খাঁনের বাবা মোয়াজ্জেম খাঁন বলেন, ‌আমার ছেলে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আমার ছেলের মরদেহ দেশে আনতে চাই। সরকার যেন দ্রুত আমার ছেলের মরদেহ দেশে আনার ব্যবস্থা করে দেয়।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…