এইমাত্র
  • দুবাই থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট
  • ট্রাম্পের ‘ইরান যুদ্ধ’ ঠেকাতে ব্যর্থ মার্কিন সিনেট
  • নিজ অফিস কক্ষে ইবি শিক্ষিকাকে হত্যার পর নিজের গলায় ছুরি চালান কর্মচারী
  • ইসরায়েলে ইরানের মিসাইল নিক্ষেপ
  • ইরানে হামলায় অংশ নিচ্ছে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা
  • মার্কিন নৌবাহিনীকে বন্দর ব্যবহার করতে দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান ভারতের
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ নিহত ১

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১১:৪৩ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১১:৪৩ পিএম

    নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ নিহত ১

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১১:৪৩ পিএম

    নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে দুই পক্ষের সংঘর্ষে আকরাম শেখ (৪০) নামে একজন নিহত হয়েছেন।


    বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার নড়াগাতি থানার চর-জয়নগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আকরাম শেখ চর-জয়নগর গ্রামের হেকমত শেখের ছেলে।


    স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চর-জয়নগর গ্রামের পিরু ও আনসার গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। বুধবার রাত সাড়ে ৮টার দিকে দু'পক্ষ সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে পিরু গ্রুপের আকরাম শেখকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে এঘটনায় আহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।


    এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম সময়ের কন্ঠস্বরকে জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…