এইমাত্র
  • নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে : মির্জা ফখরুল
  • উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে: জামায়াত আমির
  • ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
  • বিপিএলের পর্দা নামছে আজ, শেষ হাসি হাসবে কারা?
  • সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই
  • লক্ষ্মীপুরে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেফতার
  • ‎খাগড়াছড়িতে পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৪
  • টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে মাদক ও বিস্ফোরকসহ আটক ৩৫
  • শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার
  • আজ শুক্রবার, ১০ মাঘ, ১৪৩২ | ২৩ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    লালমনিরহাটে ৫ বছরের ভাতিজিকে ধর্ষণ, চাচা গ্রেপ্তার

    এস এম ফয়সাল শামীম, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১১:০৩ পিএম
    এস এম ফয়সাল শামীম, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১১:০৩ পিএম

    লালমনিরহাটে ৫ বছরের ভাতিজিকে ধর্ষণ, চাচা গ্রেপ্তার

    এস এম ফয়সাল শামীম, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১১:০৩ পিএম

    লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পাঁচ বছর শিশুকে ধর্ষণের শিকার হয়েছে। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শিশুটিকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ রাবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে।

    পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় রাবিউল ইসলাম তার ৫ বছর বয়সী ভাতিজিকে নিজ কক্ষে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। এ সময় রাবিউল পালিয়ে যায়।

    শিশুটির বাবা বলেন, ‘অভিযুক্ত রাবিউল ইসলাম আমার চাচাত ভাই। আমার মেয়ের অবস্থা সঙ্কটাপন্ন। তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেছি।

    হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ারুল হক বলেন, শিশুটির বয়স ৫ বছর। তাকে ধর্ষণ করা হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।

    হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী বলেন, ‘রাবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিকে দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…