এইমাত্র
  • রাঙামাটিতে ট্রাক চাপায় নিহত ১
  • ‘পাকিস্তানের প্ররোচনায় বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ’
  • কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত
  • নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে : মির্জা ফখরুল
  • উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে: জামায়াত আমির
  • ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
  • বিপিএলের পর্দা নামছে আজ, শেষ হাসি হাসবে কারা?
  • সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই
  • লক্ষ্মীপুরে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেফতার
  • ‎খাগড়াছড়িতে পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • আজ শুক্রবার, ১০ মাঘ, ১৪৩২ | ২৩ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১১:৩৩ পিএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১১:৩৩ পিএম

    সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১১:৩৩ পিএম

    কক্সবাজারের পেকুয়ায় বিষাক্ত সাপের কামড়ে মো. রুবেল নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

    রবিবার (১৬ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনাইছড়ি কইড়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. রুবেল একই এলাকার নুরুল আলমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রোকন উদ্দিন।

    এ বিষয়ে তিনি বলেন, ‘রাত দেড়টার দিকে রুবেল বাড়ীর সামনে মোবাইলে কথা বলছিল, এমন সময় বিষাক্ত সাপ তার পায়ে দংশন করে। পরিবারের লোকজন তাকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

    নিহতের স্ত্রী শাহাজানা বেগম বলেন, ‘সাপের কামড়ের পর আমার স্বামীকে পেকুয়া হাসপাতালে নিলে ডাক্তাররা বলছে হাসপাতালে নাকি ইনজেকশন নাই, যদি পেকুয়াতে চিকিৎসা পেত আমার স্বামী বেঁচে যেত।’

    তিনি আরও বলেন, ‘আমার স্বামী সৌদি প্রবাসী, গত ১বছর আগে প্রবাস থেকে দেশে আসে, পুনরায় প্রবাসে যেতে কাগজপত্র প্রসেস সম্পূর্ণ করছিল।’

    এ বিষয়ে পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান জানান, সাপে কাটা একজন রোগী চিকিৎসা নিতে আসে। রোগীকে পরিবারের সদস্যরা গ্রাম্য ওঝার কাছে নিয়ে যাওয়ায় হাসপাতালে আনতে বেশ সময় নিয়ে নেয়। এতে রোগীর অবস্থা সংকটাপন্ন হলে আইসিইউ সাপোর্ট জরুরি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

    তিনি বলেন, সাপে কাটা রোগীকে বিষাক্ত সাপে দংশনের পর নির্ধারিত সময়ে এন্টিভেনম প্রয়োগ করতে হয়। পেকুয়া হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনম রয়েছে। সাপে কাটা রোগীকে গ্রাম্য ওঝা বৈদ্যের কাছে না নিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…