এইমাত্র
  • উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে: জামায়াত আমির
  • ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
  • বিপিএলের পর্দা নামছে আজ, শেষ হাসি হাসবে কারা?
  • সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই
  • লক্ষ্মীপুরে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেফতার
  • ‎খাগড়াছড়িতে পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৪
  • টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে মাদক ও বিস্ফোরকসহ আটক ৩৫
  • শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার
  • ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: প্রধান উপদেষ্টা
  • আজ শুক্রবার, ১০ মাঘ, ১৪৩২ | ২৩ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গোলাপগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১০:২২ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১০:২২ পিএম

    গোলাপগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১০:২২ পিএম

    সিলেটের গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়কে ট্রাক চাপায় মোটরসাইকেল  আরোহী মামুন আহমদ (২৪) নামে এক যুবকে নিহত হয়েছে।

    নিহত যুবক উপজেলার ফুলবাড়ি ইউপির সিংপুর পাঁচামাইল গ্রামের মাহবুবুর রহমান টেফন মিয়ার ছেলে। 

    এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে শনিবার ( ২২ মার্চ) অনুমানিক ৩ টার দিকে উপজেলার হেতিমগঞ্জ চৌমুহনীর অদুরে রফিপুর এলাকার নয়া মসজিদের পাশে। ঘটনার ৫ ঘন্টা প্রেরিয়ে গেলেও গোলাপগঞ্জ মডেল থানার ওসি দুর্ঘটনা কিংবা নিহতের বিষয় জানেন না বলে এ প্রতিবেদককে জানান। 

    শনিবার অনুমান ৩ ঘটিকার দিকে মামুন আহমদ নিজ বাড়ি থেকে উপজেলার হেতিমগঞ্জ বাজারে মোটরসাইকেলে আসার পথে ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর এলাকার নয়া মসজিদের পাশে আশা মাত্র বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক মামুন আহমদকে চাপা দিয়ে পালিয়ে যায়। 

    এ সময় মামুন আহমদ সিটকে রাস্তায় পড়ে গেলে তাকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটের বেসরকারি হাসপাতাল ইবনে সিনায় নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মামুন আহমদের মৃত ঘোষণা করেন।

     এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক ট্রাককে আটক করতে পারেনি পুলিশ। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মামুন আহমদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচা মো: মুহিত।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…