এইমাত্র
  • দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস ইসির
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • তারেক রহমানকে শুভেচ্ছাবার্তা মার্কিন দূতাবাসের
  • ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ২ জনের

    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৩:৪৮ পিএম
    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৩:৪৮ পিএম

    ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ২ জনের

    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৩:৪৮ পিএম

    ময়মনসিংহ সদরে কাভার্ডভ্যান চাপায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর দুইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে, এতে ১ ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। 

    নিহতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের পাড়াইল গ্রামের আব্দুল হেকিম (৮০) ও তার স্ত্রী আজমলা খাতুন (৬৫)।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দুইটার দিকে চুরখাই ৫ রাস্তা মোড়ে ঐ দু'জন সড়ক পারাপারের চেষ্টা করছিলেন। এসময় দ্রুত গতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

    এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম খান জানান, দু'জনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তাদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…