এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৯:০৪ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৯:০৪ পিএম

    পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৯:০৪ পিএম

    নওগাঁর পত্নীতলা উপজেলায় মিনি পিকআপ মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ফরিদুল ইসলাম (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় পত্নীতলার খিরসীন বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পৌর এলাকার দক্ষিণ হরিরামপুরের ইমদাদুল হকের ছেলে।

    স্থানীয়রা জানান, নজিপুর সদর এলাকা থেকে একটি মালবাহী মিনি পিকআপ মাতাজি হাটের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে গগনপুর রাস্তা থেকে মেইন রাস্তায় মোটরসাইকেল চালক উঠতে গেলে পিক-আপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ তৈরি হয়। সংঘর্ষে পিক-আপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে চালক ফরিদুল ইসলাম মারা যায়।

    পত্নীতলা থানার ওসি শাহ মোঃ এনায়েতুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

    এইচএ

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…