এইমাত্র
  • গণভোটে ৬০.২৬ শতাংশ জয় পেলে ‘হ্যাঁ’
  • তারেক রহমানকে ভাই সম্বোধন করে মমতার অভিনন্দন
  • দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস ইসির
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বাউফলে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৪:৩৬ পিএম
    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৪:৩৬ পিএম

    বাউফলে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৪:৩৬ পিএম

    পটুয়াখালীর বাউফল উপজেলায় দাশপাড়া ইউনিয়নের অভ্যন্তরীন ৯টি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকবাসী। 

    রবিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ল্যাঙড়া মুন্সির পুল এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

    মানববন্ধনে বক্তব্য রাখেন- দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক জুলফিকার মৃধা, সাংগঠনিক সম্পাদক মজিবর আকন, আটোরিকসা চালক মো. রহিম হোসেন।  

    বক্তারা বলেন- দাশপাড়া ইউনিয়নের অভ্যন্তরীন ৯টি সড়কের বেহাল অবস্থা। এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রায় দুর্ঘটনারশিকার হচ্ছেন সাধারণ যাত্রী ও পথচারীরা। বিশেষ করে রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন বেশি। বর্ষা মৌসুমের আগেই এসব সড়ক সংস্কার করা না হলে বর্ষায় মানুষের দুর্ভোগ আরও বাড়বে। তাই দ্রুত সময়ের মধ্যে সড়ক গুলো সংস্কারের দাবি জানিয়েছেন বক্তারা।

    এবিষয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী শ্যামল কুমার গাইন বলেন, বেশকিছু সড়ক মেরামতের জন্য তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প পাশ হলেই কাজ শুরু হবে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…