এইমাত্র
  • কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ যুবদল নেতা আটক
  • এএমআর ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাকৃবিতে ‘ক্লাইমেট-স্মার্ট’ গবেষণা প্রকল্প
  • সৌদি আরব ও ওমানে সখিপুরের দুই প্রবাসীর মৃত্যু
  • ‎রিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু
  • পানি নিষ্কাশনের পথ বন্ধ: জলাবদ্ধতা নিরসনের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
  • মুন্সিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে দোকানিকে জরিমানা
  • সংবাদ প্রকাশের জেরে বেনাপোলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সিংড়ায় ইজিবাইক চুরি নিয়ে সংঘর্ষ, গুলিতে আহত ৫
  • সিদ্ধিরগঞ্জে পদ্মা ও মেঘনা অয়েল ডিপোতে তেল সরবরাহ কমায় ট্যাংকলরির দীর্ঘ জট
  • মুন্সিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে মারধরে বৃদ্ধের মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ যুবদল নেতা আটক

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০৪:৩০ পিএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০৪:৩০ পিএম

    কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ যুবদল নেতা আটক

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০৪:৩০ পিএম

    কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবা ও সাড়ে চার লাখ টাকা নগদসহ এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোররাতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

    আটক ব্যক্তি হলেন রামু উপজেলা যুবদলের সদস্য ও ফতেখাঁরকুল ইউনিয়ন যুবদলের সাবেক সদস্যসচিব মো. শওকত। তিনি উপজেলা যুবদলের অর্থ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে শওকতসহ তার দুই সহযোগীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও সাড়ে চার লাখ টাকা নগদ জব্দ করা হয়।

    আটক অন্য দুইজন হলেন—কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খরুলিয়া সুতারচর এলাকার আলী আহমদের ছেলে মো. রাসেল (৪০) এবং রামু উপজেলার পশ্চিম মেরংলোয়া এলাকার বাসিন্দা আলমগীর প্রকাশ আলমের স্ত্রী কামরুন্নাহার (৩২)।

    স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে শওকত ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের জন্য তিনি একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন বলেও অভিযোগ রয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফ ও ঢাকার কয়েকজন মাদক কারবারির সঙ্গে যোগাযোগ রেখে শওকত দীর্ঘদিন ধরে এ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। অবৈধ এই ব্যবসা থেকে অর্জিত অর্থ দিয়ে তিনি এলাকায় জমি কেনাসহ বিভিন্ন সম্পদ গড়ে তুলেছেন বলেও অভিযোগ রয়েছে।

    এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শওকত ও তার সহযোগীদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও সাড়ে চার লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

    তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…