এইমাত্র
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    শ্রীপুরে এসএসসি পরীক্ষার্থী কিশোরীর গর্ভপাত, প্রেমিকসহ ৬জনের বিরুদ্ধে অভিযোগ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৭:৪১ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৭:৪১ পিএম

    শ্রীপুরে এসএসসি পরীক্ষার্থী কিশোরীর গর্ভপাত, প্রেমিকসহ ৬জনের বিরুদ্ধে অভিযোগ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৭:৪১ পিএম


    গাজীপুরের শ্রীপুরে এক এসএসসি পরীক্ষার্থী কিশোরীর গর্ভপাত ঘটিয়ে গুমের অভিযোগ উঠেছে প্রেমিকসহ ছয়জনের বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর মা শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


    অভিযোগকারী নারী জানান, তিনি শ্রীপুর উপজেলার একটি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। তাঁর মেয়ে একজন এসএসসি পরীক্ষার্থী।


    অভিযোগে বলা হয়, প্রায় দুই বছর আগে মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মেহেদী হাসান (২১)। একপর্যায়ে বিয়ের প্রলোভনে মেহেদী একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এতে করে মেয়েটি ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে মেহেদী বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে তালবাহানা শুরু করে।


    পরবর্তীতে মেয়েটির মা অভিযোগে উল্লেখ করেন, মেহেদীর সহযোগী হিসেবে অভিযুক্তরা জয় (২৫), ইউছুফ আলী (৫৫), জুয়েল (৩৭), সবুজ (৩০) ও রানা (১৮) পরস্পর যোগসাজশে গত ১০ এপ্রিল রাত ৮টার দিকে মেয়েটিকে বাসা থেকে ডেকে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।


    এর দুদিন পর, ১২ এপ্রিল রাত ৯টার দিকে অভিযুক্ত রানা অসুস্থ অবস্থায় মেয়েটিকে তার মায়ের বাসার সামনে ফেলে যায়। পরে জিজ্ঞাসাবাদে মেয়েটি জানায়, তাকে মাস্টারবাড়ী এলাকার একটি দোকানের সামনে থেকে তুলে নিয়ে প্রাইভেটকারে করে ময়মনসিংহের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অজ্ঞান অবস্থায় তার গর্ভপাত ঘটানো হয় এবং গর্ভের সন্তানটির মরদেহ গুম করে ফেলা হয়।

    এ ঘটনায় অভিযুক্ত মেহেদীর মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।


    এ বিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, “অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…