এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    রাঙ্গামাটিতে বাংলা নববর্ষে আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলা

    মো. কাওসার, রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১১:৪৫ এএম
    মো. কাওসার, রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১১:৪৫ এএম

    রাঙ্গামাটিতে বাংলা নববর্ষে আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলা

    মো. কাওসার, রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১১:৪৫ এএম

    পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে রাঙ্গামাটিতে আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা ও বিহারে বিহারে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১৪ এপ্রিল) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে পৌরসভা প্রাঙ্গন থেকে আনন্দ  শোভাযাত্রা শুরু হয়। বাঙ্গালী নারী পুরুষ সহ পাহাড়ের বিভিন্ন  ক্ষুদ্র জাতি গোষ্ঠির মানুষ  বর্নিল এ বর্ষবরণ উৎসবে অংশ নেয়।

    শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিন করে  রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয় । পরে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হয়। সমাজ কল্যান মন্ত্রনালয়ের সচিব ড. মোহাম্মদ মহিউদ্দিন মেলার উদ্বোধন করেন। 

    এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ  হাবিব উল্লাহ মারুফ,রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার  সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে স্থাণীয় শিল্পীদের অংশ গ্রহণে বর্ষ বরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এদিকে বৈসাবি উৎসবের তৃতীয় দিনে আজ রাঙ্গামাটির প্রতিটি বিহারে পাহাড়ি জনগোষ্ঠি নববর্ষের বিশেষ প্রার্থনায় অংশ নেন।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…